বিনোদন

প্রেমিকের বাইকের পিছনে নায়িকা শ্রদ্ধা কাপুর, মুহূর্তে ভাইরাল ছবি

বলিউডের জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুর বর্তমানে ফটোগ্রাফার রোহান শ্রেষ্টার প্রেমে হবু ডুবু খাচ্ছেন। কিন্তু এখনো শ্রদ্ধা ও রোহান তাদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি। তবে এই লকডাউনের মধ্যে নায়িকা শ্রদ্ধাকে দেখা যায় মুম্বাইয়ের রাস্তায় প্রেমিক রোহানের বাইকের পিছনে বসে ঘুরছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি ও ভিডিও। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

এমনকি ওই ছবিটিতে দেখা যায়, তাদের দুজনের মুখেই মাস্ক।আর রোহান বাইক চালাচ্ছেন ও পিছনে বসে আছেন নায়িকা।এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসতেই ভক্তদের নজর কাড়ে।

তবে এর আগে রোহানের সঙ্গে প্রেম প্রসঙ্গে গত জানুয়ারিতে এক সাক্ষাৎকারে বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর বলেছিলেন যে, “এই মুহূর্তে ছবি ছাড়া অন্য কিছু নিয়ে তার নাকি ভাবার সময়। রোহানের সঙ্গে প্রেম নিয়ে শুধুই একটা গুঞ্জন।আর কিছুই না।”

Back to top button