প্রতিবাদ করেও যেকারণে নেটিজেনদের ট্রোলের মুখে কারিনা কাপুর খান

আমেরিকায় কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের হত্যার বিরুদ্ধে চলছে প্রতিবাদ। জর্জের ঘাড়ে চেপে যেভাবে মার্কিন পুলিশ হত্যা করেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বর্ণবাদের এই বীভত্স রূপকে নিন্দা করছে সারাবিশ্ব। হলিউড থেকে বলিউড অনেকেই এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন।তবে এবার প্রতিবাদ করে ট্রোলের মুখে পড়লেন কারিনা কাপুর খান। কিন্তু কেন?
জানা যায়, হলিউডের নানা তারকার সঙ্গে এই প্রতিবাদের প্রথম গলা মিলিয়েছিলেন অভিনেত্রী কারিনা কাপুর খান। আর তারপরই ট্রোলের মুখে কারিনা।নেটিজেরা তাকে ট্রোল করতে ছাড়েন না। কারণ, কারিনা বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে ‘কালী বিল্লি’ বলে সম্মোধন করেছিলেন। তারপর বিপাশা আর কারিনার মধ্যে বহুদিন এই ‘কালী বিল্লি’ নিয়ে ঝামেলা চলতে থাকে। তাই জর্জ ফ্লয়েডের ঘটনায় কারিনাকে প্রতিবাদ করতে দেখে ইনস্টাগ্রামে অনেকেই সেই পুরনো ঘটনা মনে করিয়ে দিয়ে বলছেন, ‘নিজের জীবনের সেই ঘটনা কি ভুলে গিয়েছেন?’
এমনকি আবার কেউ কেউ কারিনাকে তার ফেয়ারনেস করিমের বিজ্ঞাপনে মুখ দেখানোর ঘটনাটিও কারিনাকে মনে করিয়ে দেন নেটিজেনরা। অভিনেত্রী দিশা পাটানি একবার শেয়ার করেছিলেন, ‘অল কালার ইজ বিউটিফুল’। তাহলে কেন কারিনা ও দিশা প্রসাধনী মেখে রং বদলানোর ব্যবসায় নিজের জড়িয়েছেন। এ নিয়েও কেউ কেউ প্রশ্ন করা শুরু করেন।







