নিজের অভিনীত ছবি নিয়ে বিপাকে দীপিকা, কারণ

বলিউডের জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তার নিজের অভিনীত ছবি ‘ছপাক’-এর প্রযোজক হয়ে এর আগে অনেক ঝামেলা সামলাচ্ছেন । কিন্তু দীপিকার প্রথম প্রযোজিত ছবি ‘ছপাক’ তেমন সাফল্য পায়নি। তবে এবার দীপিকা ও তার স্বামী অভিনীত ছবি ‘এইটিথ্রি’নিয়েও বিপাকে পড়েছেন অভিনেত্রী দীপিকা। কারণ বিগ বাজেটের এ ছবির প্রযোজকদের তালিকায় কবীর খান, সাজিদ নাদিয়াদওয়ালা, বিষ্ণু বর্ধন ইন্দুরি, ফ্যান্টম ফিল্মস, রিলায়্যান্স এন্টারটেনমেন্টের সঙ্গে দীপিকার নামও রয়েছে।
এই মুহূর্তে ‘এইট্টিথ্রি’ পোস্ট প্রোডাকশনে রয়েছে। আর সে সব কাজের তদারকি করছিলেন রিলায়্যান্স এন্টারটেনমেন্টের সিইও শিবাশিস সরকার।কিন্তু এই মুহূর্তে তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এর মধ্যেই রটে গেছে, এখন থেকে দীপিকাই এই ছবির সব কাজ দেখবেন।এই খবরেই অস্বস্তিতে পড়েন দীপিকা।
তারপর দীপিকা সব প্রযোজকদের জানান, একমাত্র কবীর খান, যিনি ছবির পরিচালক এবং প্রযোজকও এই প্রোডাকশনের সব দায়িত্ব নিতে পারেন ।আর আমার নামে ভুল তথ্য রটানো হয়েছে।







