তৃতীয় বারের মতো বিয়ের পিঁড়িতে অনুপম, যা বললেন প্রাক্তন স্ত্রী পিয়া

ফের বিয়ের পিঁড়িতে বসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীত তারকা অনুপম রায়। প্রস্মিতা পালের সঙ্গে নতুন ঘর বাঁধছেন তিনি। আগামী ২ মার্চ দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে যাওয়ার খবর নিজেই জানিয়েছেন অনুপম। তার বিয়ের খবরে নতুন করে শুরু হয়েছে হইচই। শুধু তো বর-কনেকে নিয়ে আলোচনা নয়, বার বার আসছে আরও এক জনের নাম। তিনি অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী।
অনুপম আবার ঘর বাঁধছেন। প্রাক্তন স্বামীর বিয়ের খবর পৌঁছেছে পিয়া চক্রবর্তীর কান পর্যন্ত। প্রক্তন স্বামীর নতুন জীবনে পদার্পনকে স্বাগত জানিয়েছেন পিয়া।
ভারতীয় গণমাধ্যমকে পিয়া বলেন, ‘অনুপমদের আমার মনে শুভকামনাই রয়েছে। অনুপম আর প্রস্মিতার আগামী জীবন সুখের হবে, এমনই আশা করি।’
সবটাই আগে থেকে জানা ছিল অনুপমের প্রাক্তন স্ত্রীর। প্রস্মিতা পালের সঙ্গেও আলাপ আছে পিয়ার। পিয়ার কথায়, ‘যেদিন তাদের বিয়ের কথা জেনেছি, সেদিন নিজে থেকেই অনুপমকে শুভেচ্ছা জানিয়েছি। বিয়ের দিন ঠিক হয়েছে, তা আগেই জানতাম। আমরা সকলেই তো সকলের চেনা। অনুপম-প্রস্মিতার নতুন জীবন ভালভাবে শুরু হোক। তারা ভাল থাকুন, এখন শুধু এটুকুই চাই।’
২০১৫ সালে বিয়ে হয়েছিল অনুপম-পিয়ার। সাত বছর সংসার করেছেন দু’জনে। ২০২১ সালে বিচ্ছেদ হয় অনুপম-পিয়ার। গত বছরের নভেম্বরে তিনি বিয়ে করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। তারপর থেকে নতুন করে চর্চায় তাঁদের ব্যক্তিগত জীবন। ট্রল থেকে সমবেদনা, নানা রকম আলোচনার কেন্দ্রে শুধুই ছিলেন তিনি।







