বিনোদন

ঠিক যে কারণে ব্রেকআপ হয়েছিল জন আব্রাহাম ও বিপাশার! অবশেষে সামনে এলো আসল কারণ

বলিউডের একসময়ের জনপ্রিয় প্রেমের জুটি জন আব্রাহাম ও বিপাশা বসু। কিন্তু অবশেষে প্রায় ১০বছর থাকার পর ব্রেকাপ হয়ে যায় তাদের। কিন্তু কেন হয়েছিল তাদের ব্রেকাপ? যা এখনো অনেকেরই অজানা। তবে এবার সামনে এলো সেই কারণ, ঠিক যে কারণে বিচ্ছেদ হয়েছে তাদের। জানা যায়, প্রায় ১০বছর সম্পর্কে থাকার পর বিপাশা জনকে বিয়ে করতে চায় কিন্তু জন না বলে দেয়। কারণ জন ভেবেছিলো তাদের দুজনের ভাবনা চিন্তা একেবারেই আলাদা। তবে এই কথা জন স্বীকারও করে নিয়েছেন। জন বলেন যে, ‘দিনদিন আমাদের সম্পর্কের অবণতি হচ্ছিল। যে কোনো কারণেই হোক একবারে তলানিতে ঠেকেছিল।কিন্তু আমার মনে হয়েছিল বিপাশা আর আমার ভাবনা একেবারেই আলাদা। যেকারণে বিপাশা বিয়ের কথা বললে আমি না বলে দেই’।

কিন্তু অন্যদিকে বিপাশার দাবি, তার সঙ্গে প্রতারণা হয়েছে। এমনকি এক সাক্ষাৎকারে বিপাশা জানান, ‘একজন প্রেমিকের সঙ্গে তার প্রেমিকার ব্রেকাপ হোক সেটাও ভালো, কিন্তু যদি তার সঙ্গে প্রতারণা, অবিশ্বাস ও ধোকা দেওয়া হয় তাহলে তা ক্ষমা করার মতো নয়। ‘ তবে এই কথাগুলো যে বিপাশা জনকে উদ্দেশ্য করে জানিয়েছেন তা বেশ বোঝাই যাচ্ছে।

এমনকি এও জানা যায়, জন নাকি পরে বিপাশার সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলেন। কিন্তু বিপাশা রাজি হননি। জন জানান, ‘বিপাশা আমার খুব ভালো বন্ধু ছিল, আর ও আমার যদি আবার ভালো বন্ধু হয় তাহলে ভালোই লাগবে।’ কিন্তু তা হয়নি তাদের সম্পর্ক এখন অতীত। কারণ তারা দুজনই এখন সংসারে মন দিয়েছেন। জন বিয়ে করেছেন প্রিয়া রাঞ্চালকে। আর অন্যদিকে বিপাশা করুন সিং গ্রোভারকে।

Back to top button