ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিকে দেওয়া সুশান্তের টাকা স্থানান্তরিত হতো রিয়ার অ্যাকাউন্টে

সুশান্ত সিং রাজপূত মামলায় উঠে আসছে বিভিন্ন তথ্য। যা থেকে পরিস্থিতি আরো জটিল হওয়ার পথে। কেন্দ্রীয় গোয়েন্দা সাগস্থ সিবিআই ইতিমধ্যে এই মামলার তদন্ত শুরু করেছে। সিবিআইয়ের পক্ষ থেকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সুশান্তের সাথে থাকা বিভিন্ন ব্যক্তিদের। যাদের মধ্যে রয়েছেন সুশান্তের পরিবারের সদস্যরাও।
এবার ইডির হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য সিউটারের খবর অনুযায়ী সুশান্ত সিং একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়েছিলেন ৬২ লক্ষ টাকা যে টাকা থেকে ২২ লক্ষ টাকা সুশান্তের বান্ধবী রিয়ার একাউন্টে স্থান্তরিত করা হয়।
জানা গেছে আসাম থেকে তামিলনাড়ু পর্যন্ত বিভিন্ন ইভেন্টের জন্য ওই সংস্থার সাথে সুশান্ত সিং রাজপুতের আড়াই কোটি টাকার চুক্তি হয়। কিন্তু চুক্তি অনুযায়ী কাজ হওয়ার আগেই সেই টাকা চলে যায় রিয়ার একাউন্টে।
কেন এই অর্থ ট্রানফার করা হয়েছিল সেটাই এখন বড় প্রশ্ন ? ওই সংস্থার ম্যানেজারকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।







