বিনোদন

গোপনে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছেন ইরফান, জানালেন অভিনেতার বন্ধু

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। একমাস হলো তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তার মৃত্যুর পর বেরিয়ে আসছে মানবিকতার অনেক গল্প। অভিনেতা ইরফান দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বহু দুস্থ মানুষের উপকার করেছেন তিনি। তার প্রতি কৃতজ্ঞতায় একটি গোটা গ্রামের মানুষ গ্রামের নাম বদলে ফেলেছেন।

কিন্তু এটা জানতেন কি মৃত্যুর আগে করোনা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশেও দাঁড়িয়েছেন ইরফান? এই নিয়ে একটি সাক্ষাৎকারে ইরফানের বন্ধু জিয়াউল্লাহ বলেন, ‘করোনা মহামারির এই সময়ে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ফান্ড গঠন করছিলাম। যখন আমরা তার ভাইয়ের সঙ্গে কথা বলি তিনি সাহায্য করতে রাজি হন, এমনকি ইরফানও গরিব মানুষের জন্য ফান্ড গঠনে আমাদের সাহায্য করেছেন।

কিন্তু বলিউড অভিনেতা ইরফানের একটাই শর্ত ছিল, আর সেই শর্তটা হলো, তারা যে এই অসহায় মানুষদের সাহায্য করবে তা যেন কেউ না জানে। কারণ তার কাছে সবাই জানাটা গুরুত্বপূর্ণ ছিল না। তার কাছে গুরুত্বপূর্ণ ছিল এই অসহায় মানুষদের খাবার দেওয়া ও তাদের পাশে থাকা। এমনকি শুধু তাই নয়, জিয়াউল্লাহ এও বলেন, ‘আজ এই কথা সকলের সামনে বলছি কারণ, আজ ইরফান আমাদের কাছে নেই।তিনি মানুষ হিসেবে কেমন ছিল তা আমাদের এখন জানানো খুবই গুরুত্ব।’

Back to top button