বিনোদন

একাধিক নারীর সঙ্গে প্রেম রণবীরের, বিস্ফোরক মন্তব্য করলেন ইমরান হাশমি

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর এখন মহেশ ভাটের ‘হবু জামাই’। কিন্তু জানেন কি একসময় রণবীরের সঙ্গে একাধিক নারীর সম্পর্ক থাকায় মহেশ ভাট বলেছিলেন, রণবীর ‘লেডিস ম্যান’। সেই সময় একের পর এক সম্পর্ক ভাঙা-গড়ার ভেতর দিয়ে যাচ্ছিলেন অভিনেতা রণবীর। ক্যাটরিনার জন্য দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর পুরো বলিউড ইন্ডাস্ট্রি হেলে পড়েছিল দীপিকার পক্ষে। এমনকি সালমান খানের সঙ্গে ক্যাটরিনার দূরত্ব বাড়ে মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ানো রণবীরের জন্য। তাই মহেশ ভাট তখন বলেছিলেন, রণবীরের বায়োপিকের নাম হতে পারে ‘লেডিস ম্যান’।

মহেশ ভাট আরো বলেছিলেন যে, ২০১২ সালে রণবীর কাপুর অভিনীত ছবি বরফি সবচেয়ে ওভাররেটেড। তাই মহেশ রণবীরকে অভিনয়ের দিক থেকে অল্প নম্বর দিয়েছেন । এমনকি রণবীরকে থেকে বাকি অভিনেতা যেমন শাহরুখ খান-সালমান খান-হৃত্তিক রোশনকে আগে রেখেছিলেন। আর ওই মঞ্চেই উপস্থিত ছিলেন বলিউডের কিসার অভিনেতা ইমরান হাশমি। তখন ইমরান হাশমি মহেশ ভাটের সঙ্গে একমত হয়ে বলেন, ‘রণবীরের উচিত নারীদের নিয়ে প্রেম প্রেম খেলা বন্ধ করা।’

এমনকি শুধু তাই নয়, ওই মঞ্চে মহেশ ভাটকে প্রশ্ন করা হয়, আপনার মেয়ে অর্থাৎ আলিয়ার প্রেমিক কে হবে? এই প্রশ্নের উত্তরে মহেশ ভাট বলেছিলেন, ‘তিনি আলিয়াকে ঘরে তালা বন্ধ করে রাখবেন।যাতে তার সঙ্গে কোনো ছেলে প্রেম করতে না পারে।’

Back to top button