এইমুহূর্তে কিছুতেই শুটিংয়ে ফিরতে রাজি নয় টলিপাড়ার যেসব অভিনেতা-অভিনেত্রী

শুটিং শুরু হতে চলেছে টালিউডে।কিন্তু এরই মধ্যে অনেক অভিনেতা-অভিনেত্রী জানিয়ে দিয়েছেন তারা এই মুহূর্তে শুটিং করতে পারবেন না।আপাতত সিটিং থেকে সরে গেলেন সৌমিলি ঘোষ বিশ্বাস। যিনি ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকে লোকনাথের মায়ের চরিত্রে অভিনয় করছেন।এমনকি তিনি জানিয়েছেন, ‘লকডাউন শেষ হলেও আমি এই মুহূর্তে শুটিংয়ে যেতে পারবো না।কারণ আমার বাড়িতে মা বাবা, শশুর শাশুড়ি রয়েছেন ।তাদের কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবোনা।’
অভিনয় ছেড়ে বাড়িতে বসে থাকায় আপত্তি অভিনেতা টোটা রায় চৌধুরীর, কিন্তু করোনা পরবর্তী পরিস্থিতিতে তার দাবি পূরণ হলেই তিনি শুটিংয়ে ফিরবেন।অভিনেতা টোটা বলেন, ‘আমার কাছে আলাদা মেকাপ বাক্স থাকবে।আর শুটিংয়ের সময় যে পোশাক পড়বো সেটা শুটিং শেষে সাবান দিয়ে কেচে ধুয়ে দেবো।’ টোটা ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয় করছেন।
আর এই পথেই রয়েছেন অভিনেত্রী মনামী ঘোষও। ‘ইরাবতীর চুপকথা’য় তিনি ইরাবতী ও আরুষীর চরিত্রে অভিনয় করছেন। চ্যানেলের প্রতিনিধি তার সঙ্গে যোগাযাগ করেন নতুন প্রোমোর শুটিংয়ের জন্য। তিনিও শুটিংয়ে ফেরায় কয়েকটি অসুবিধার কথা প্রতিনিধিকে জানান।
এইদিকে সন্দেহ থাকায় আপাতত কিছুতেই শুটিংয়ে ফিরতে রাজি নন অভিনেত্রী দেবযানী চট্যোপাধ্যায়।যিনি ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে ত্রিনয়নীর সৎ শাশুড়ি হয়ে অভিনয় করছেন।তিনি বলেন, ‘শুটিংয়ে গিয়ে যদি কোনোরকম অসুবিধা হয় তাহলে সেই দায়িত্ব কে নেবে।এমনকি তার সঙ্গে তার পরিবার জলে ভাসবে।’







