বিনোদন

ঋষি কাপুরের মৃত্যুর এক মাস পর আবেগঘন বার্তা স্ত্রী-কন্যার!

বলিউডের জনপ্রিয় অভিনেতা ঋষি কাপুর।তিনি যেন ভক্তদের মন জয় করে নিয়েছেন অনেক সুপারহিট ছবিতে অভিনয় করে। কিন্তু মাত্র একমাস হয়েছে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন।তার মৃত্যুতে গোটা বলিউড শোক প্রকাশ করেছে।

তবে সম্প্রতি ঋষি কাপুরের স্ত্রী নিতু সিং কাপুর তাদের একটি পুরোনো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আবেগঘন বার্তা দিয়েছেন। এমনকি মেয়ে রিধিমাও ইনস্টাগ্রামে বার্তা প্রকাশ করেছেন। নিতু তার স্বামীর প্রতি শ্রদ্ধা জানাতে ইনস্টাগ্রামে ‘উইশ মি লাক অ্যাজ ইউ ওয়েভ মি গুডবাই’ গানের কয়েকটি লাইন লেখেন।

প্রসঙ্গত, গত ২বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর অবশেষে গত ৩০এপ্রিল ঋষি মারা যান।কিন্তু লকডাউনের কারণে বাবা ঋষি কাপুরের শেষকৃত্যে যেতে পারেননি মেয়ে রিধিমা। কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সড়কপথে দিল্লি থেকে মুম্বাই পৌঁছালেও বাবার সৎকারে থাকা হয়নি রিধিমার ।

Back to top button