আম্ফানে ক্ষতিগ্রস্ত জিতের বাড়ি, যা বললেন অভিনেতা

গোটা বিশ্ব জুড়ে মানুষ যখন করোনা ভাইরাসের চিন্তায় আতঙ্ক হয়ে পড়েছে ঠিক তখনই ঘূর্ণিঝড় আম্ফান এসে হানা দেয়। যার ফলে অনেক মানুষেরই ক্ষতি হয়েছে। আর এবার এই আম্ফান নিয়ে মুখ খুললেন টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। জানা যায়, তার বাড়িতেও নাকি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
অভিনেতা জিৎ বলেন, ‘সত্যিই বলতে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভাবতে পারিনি এরকম কিছু হবে। তবে হ্যা, গ্রাউন্ড ফ্লোরে লিফট আর হোম থিয়েটার ক্ষতিগ্রস্ত হয়েছিল।কিন্তু এখন ঠিক আছে। আর অন্যদিকে করোনা ভাইরাসে সারা ভারতে যা চলছে আমি তার জন্য প্রার্থনা করছি, যাতে সকলেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।’
জানা যায়, আম্ফান ঝড়ের কারণে অভিনেতা জিতের রুটিন সব এলোমেলো হয়ে গিয়েছিলো। কিন্তু এখন আবার তা ঠিক হয়ে গিয়েছে। এমনি সময় পরিবারকে বেশ সময় দিতে পারেনা জিৎ। কিন্তু লকডাউনের ফলে বাড়িতে থাকায় পরিবারের সঙ্গে খুব হাসি খুশি থাকছেন অভিনেতা। এমনকি মেয়ের সঙ্গেও কাটছে তার নানা ধরণের মজার সময়।







