‘আমি ঘুমাতে পারছি না’, করোনায় আক্রান্ত হয়ে, জানালেন জনপ্রিয় টেলি অভিনেত্রী!

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মোহেনা কুমারী সিং। তার পরিবারের ৬জন সহ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিনেত্রী মোহেনা মন্তব্য করেন, করোনা পজিটিভ হওয়ার পরই যেন তার চোখ থেকে সমস্ত ঘুম চলে যায়।তবে নিজের জন্য কোনো ভাবনা নেই, পরিবারের সবচেয়ে ছোট কারোর যদি এই অবস্থা হয় তাহলে চিন্তা হবেই। আর সেই সঙ্গে চিন্তাটা আরো দ্বিগুন হয়ে যায় যখন তার সঙ্গে পরিবারের বয়স্কদের করোনা আক্রান্ত হয়।
জানা যায়, মোহেনার পরিবারে বর্তমানে ২২ জন সদস্য রয়েছে। তারা প্রত্যেকেই কি করোনা পজিটিভ? এমন প্রশ্নের উত্তরে ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায় অভিনেত্রী মোহেনা জানান, তাদের সঙ্গে আরো অনেকেই থাকেন।তবে তারা সকলেই আলাদা আলাদা ঘরে রয়েছে। কিন্তু তারা প্রত্যেকেই করোনা পজিটিভ নন, তাদের পরিবারের ৭ জনের শরীরে আপাতত করোনার জীবাণু মিলেছে। ফলে তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।







