বিনোদন

অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়ার বিয়ের পর যা বলেছিলেন সালমান খান

একসময় বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান ও বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক বলিপাড়ায় বেশ চর্চিত ছিল।কিন্তু সেই সম্পর্ক টেকেনি। বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে।তারপর ঐশ্বরিয়া বিয়ে করেন তারকা অমিতাভ বচ্চনের একমাত্র পুত্র অভিষেক বচ্চনকে। আর অন্যদিকে সালমান একাই থেকে যান। এমনকি সালমানের ভক্তদের বলতে শোনা যায় শুধুমাত্র ঐশ্বরিয়ার জন্য এখনো একা রয়েছেন সালমান খান।কারণ সালমান নাকি ঐশ্বরিয়াকে মন দিয়ে ভালোবাসতেন।

কিন্তু জানেন কি ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের বিয়ের পর সালমান কি বলেছিলেন? এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, ও (ঐশ্বরিয়া) অভিষেক বচ্চনকে বিয়ে করেছে, এজন্য আমি খুবই খুশি। ও একটা ভালো পরিবার পেয়েছে ও একজন ভালো ছেলেকে বিয়ে করেছে।

প্রসঙ্গত, সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের সম্পর্ক নিয়ে নব্বইয়ের দশকে তুমুল জল্পনা-কল্পনা হয়েছে। ২০০২ সালে তাদের সেই সম্পর্ক ভেঙে যায়। তাদের বিচ্ছেদ বেশ তিক্তভাবে হয়েছিল। আর এই ঘটনা ইন্ডাস্ট্রিতে নায়িকার ভাবমূর্তিতে বেশ প্রভাব ফেলেছিল।তখনকার সময়ের তার হাত থেকে বেশ কিছু সিনেমা চলে যায়। এরপর থেকে একে অন্যের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করে দেন তারা।এমনকি তারা দুজনে কেউ কারোর সঙ্গে কোথাও বলতেন না।

Back to top button