বিনোদন

অভিনেতা অক্ষয়ের ছেলের কান ধরে টানছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুহূর্তে ভাইরাল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের ছেলে আরভ। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা যায় অক্ষয়ের ছেলে আরভকে । যেখানে নরেন্দ্র মোদী আরভের কান ধরে টানছেন । আর এই ছবি ইনস্টাগ্রামে রীতিমতো ভাইরাল হয়ে যায়।

ওই ভাইরাল হওয়া ছবিটিতে নরেন্দ্র মোদী আর আরভ ছাড়াও আরো অনেককেই দেখা যায়।আরভকে আকাশি রঙের জামার সঙ্গে গাঢ় নীল রঙের ব্লেজারের সঙ্গে টুপি পরে রয়েছে আরভ। অন্যদিকে প্রধানমমন্ত্রীর পরনে রয়েছে খাদির কুর্তা তার সঙ্গে টুপি।যে এমনকি এও জানা যায়, তড়কা-বলিউড নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে আরভের সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি।

প্রসঙ্গত, আরভ যে ভাল রান্না করতে শিখেছে, সে বিষয়ে ভক্তদের জানান টুইঙ্কেল খান্না। এমনকী, আরভের তৈরি করা কেকের ছবিও শেয়ার করেন টুইঙ্কেল।আর তার সঙ্গে বলেছেন, তিনি নাকি তার ছেলেকে ভালো ভাবেই তৈরী করেছেন।

Back to top button