‘ভালোবাসা সম্পূর্ণ ব্যক্তিগত, আমি কাকে ভালোবাসব, তা নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না’

টালিউডের জনপ্রিয় অভিনেতা নুসরাত জাহান সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী নুসরাত জাহান । সম্প্রতি নুসরাত জাহান স্ট্যানিং লুকে সকলকে চমকে দিয়েছেন। রাতের ঘুম কেড়েছেন নেটিজেনদের।
টালিউড ইন্ডাস্ট্রির অনেক ছবি করে ভক্তদের মন জয় করেছেন অভিনেত্রী। পেয়েছেন জনপ্রিয়তা। তবে শুধু অভিনয় দিয়েই নয়। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নানা রকম ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায় অভিনেত্রী নুসরাত জাহানকে। যা নিমিষেই নজর কাড়ে ভক্ত-নেটিজেনদের। ভাইরাল হয়ে যায় মুহূর্তে।
সম্প্রতি কলকাতায় একটি যোগধারটি পুজো উদ্বোধন করতে গিয়ে সেখানে নুসরাত জাহান এক প্রশ্নের উত্তরে বলেন ‘ভালোবাসা সম্পূর্ণ ব্যক্তিগত। আমি কাকে ভালোবাসব, তা নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না।’
‘এটা অত্যন্ত দুঃখের বিষয়। লাভ এবং জেহাদ কখনও এক হতে পারে না। একটাই পরামর্শ, তারা আগে এটা ভালোভাবে বুঝুক। তাদেরও ভালোবাসতে শেখা উচিত।’
সম্প্রতি ভারতের বেশ কিছু রাজ্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্নাটক, আসাম সরকার লাভ জেহাদ ঠেকাতে কড়া আইন আনার প্রস্তাব দেওয়া হয়েছে । সেই প্রস্তাব আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেও গেছে। এছাড়া লাভ জিহাদের বিরুদ্ধে সোচ্চার গেরুয়া বাহিনীও। ঠিক এমন সময়ে নুসরাতের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
View this post on Instagram







