রাজ্য

যেমন খুশি বানান লিখলেও মাফ মাধ্যমিকে, নতুন নিয়ম নিয়ে চলছে বিতর্ক

মাধ্যমিক পরীক্ষা শেষ।এবার পরীক্ষকদের খাতা দেখার পালা।কিন্তু এবার পরীক্ষকরা খাতা দেখার ক্ষেত্রে পরে গেছেন বিপাকে কারণ মাধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশ অনুযায়ী তাদের এখন থেকে কোনো বড় প্রশ্নের উত্তরে কেন সম্পূর্ণ নম্বর দেওয়া হয়নি তার জন্য খাতার পাশে দিতে হবে তার কৈফিয়ত? শুধু তাই নয় ছাত্ররা যেমন খুশি বানান লিখলেও তাদের দিতে পূর্ন নম্বর। প্রতিরেকটি প্রশ্নের উত্তরের জন্য পড়ুয়ারা কেমন নম্বর পেয়েছে তা আলাদা বক্স করে পরীক্ষকদের জানাতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

এই প্রসঙ্গে পর্ষদের কর্তারা জানিয়েছেন এখন পড়ুয়াদের মধ্যে নম্বর নিয়ে চ্যালেঞ্জ জানানোর প্রবণতা বেড়ে গেছে।তাই পর্ষদ থেকে দেওয়া হয়েছে এমন নির্দেশ। কিন্তু এই বিষয়ে শিক্ষকরা জানিয়েছেন প্রতিটি প্রশ্নে বরাদ্দ নম্বর উল্লেখ করার পরেই দেওয়া হয় মোট নম্বর।যদি তা সত্ত্বেও পর্ষদের যদি মনে হয় আলাদা ভাবে বক্স করে নম্বর দিতে হবে তাহলে পর্ষদ একটি ছাপানো কাগজ পরীক্ষকদের পাঠাতে পারতো।

পর্ষদের এই নতুন নির্দেশিকা নিয়ে এখন চলছে জোর বিতর্ক।আর সবথেকে হতবাক করা বিষয় হলো ভুল বানানের জন্য নম্বর না কাটার নির্দেশ। যা শিক্ষামহলকে ভাবিয়ে তুলেছে।

Back to top button