বিনোদন

বিয়ে হবে না সালমান খানের! ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের ৫৪বছর বয়স হয়ে গিয়েছে তবুও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি । সালমান ভক্তরা অপেক্ষায় আছেন কবে তাদের প্রিয় অভিনেতা সালমান খান বিয়ে করবেন। তবে এবার নতুন খবর। জানা যাচ্ছে, ভবিষ্যতেও নাকি বিয়ের সম্ভবনা নেই সালমান খানের।

জানা যায়, জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ ১৪-র প্রিমিয়ারে সালমান খান প্রতিযোগীদের পরিচয়পর্বে সালমান খান জ্যোতিষী পণ্ডিত জনার্দনের কাছে জানতে চেয়েছেন, ভবিষ্যতে বিয়ে করার তার কোনো সম্ভবনা রয়েছে কিনা? সেই প্রশ্নের উত্তরে জ্যোতিষী বলেন, তেম কোনো সম্ভবনা নেই ভবিষ্যতে । তখন সালমান হেসে বলেন, ‘বিয়ের সব সম্ভবনা তাহলে এখনই শেষ।’

তবে যদিও জ্যোতিষী ওই উত্তর দেওয়ার আগে সালমান তাকে স্মরণ করিয়ে দিয়েছিলেন, ছয় বছর আগে তিনি বিয়ে করার সম্ভবনা বলেছিলেন । তবে সেটা এখনো হয়নি।গতকাল শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের ১৪তম আসর।সেই প্রিমিয়ার পর্বে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী ছিলেন হিনা খান, গওহর খান ও সিদ্ধার্থ শুল্কা ।

Back to top button