মোদী সরকার নিয়ে আসছে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে গোটা চিকিৎসা ব্যবস্থা,উপকৃত হবে দেশবাসী

২০১৪ সালে ক্ষমতায় আসার পরেই মোদী সরকার হাতে নিয়েছে একাধিক প্রকল্প। স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে সাম্প্রতিক উজ্বলা যোজনা। একের পর এক নতুন নতুন প্রকল্প চালু করছে মোদী সরকার। চিকিৎসা ব্যবস্থায় কিবহুদিন আগেই মোদী সরকার চালু করেছে আয়ুষ্মান যোজনা। নতুন আয়ুষ্মান যোজনার লাভ পেয়েছে অনেক রোগী। আর এবার সেই চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে মোদী সরকার নিচ্ছে বড় পরিকল্পনা।
কেন্দ্র সরকার দেশবাসীর সুবিধার্তে আগামী ১০ বছরের মধ্যে ওয়ান নেশন ওয়ান হেলথ সিস্টেম চালু করতে চায়। নতুন এই চিকিৎসা ব্যবস্থায় মিশিয়ে দেওয়া হবে আয়ুর্বেদিক , হোমিওপ্যাথিক ও এলোপ্যাথি চিকিৎসা।
নতুন নিয়মে রোগীর শারীরিক অবস্থা ও রজার ধরণ দেখেই নির্ধারিত করা হবে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা। আগামী ২০৩০ সালের মধ্যেই দেশে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানা গেছে। আর এই ব্যবস্থা চালুর উদ্যেশে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে ৪টি গ্রূপ।







