বিনোদন

বাবা মহেশ এবং সৎ দিদি পূজার ‘সন্তান’ আলিয়া? সত্যি জানালেন অভিনেত্রী নিজেই

আলিয়া ভাটের বর্তমান বয়স ৩০ বছর। তার সৎ দিদি পূজা ভাটের বয়স ৫১ বছর এবং বাবা মহেশ ভাটের বয়স ৭৫। পূজা মহেশ ভাট এবং প্রথম স্ত্রী কিরণ ভাটের কন্যা। আলিয়ার মা সোনি রাজ়দান।

আলিয়া ভাটের ব্যক্তিগত জীবন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তার অভিনয় জীবন শুরু করার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকমের গুজব ছড়িয়ে পড়ে।

সবচেয়ে বিতর্কিত গুজব ছিল যে আলিয়া নাকি মহেশ ভাট এবং পূজা ভাটের কন্যা। এই রটনা শুরু হয়েছিল যখন মহেশ ভাট একটি ফটোশুটে তার কন্যা পূজাকে ঠোঁটে চুম্বন করেছিলেন।

এই রটনা আলিয়াকে অত্যন্ত আঘাত করেছিল। তিনি বলেছিলেন, “আমার খুবই কষ্ট হয় যখন শুনি লোকে বলছে আমি বাবা এবং পূজাদিদির মেয়ে। এমন কথা মানুষ কীভাবে বলতে পারেন। কী ধরনের মানসিকতা মানুষের হয়েছে…ছিঃ!”
এই বিষয়টি নিয়ে আলিয়া সরাসরি কথা বলেছিলেন একটি টকশোতে। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে তৈরি কোনও গুজবে কি তিনি বিচলিত হয়ে ওঠেন? আলিয়া বলেছিলেন, “একেবারেই না।” তবে একটি গুজবের কারণে তাঁর মনে কেঁদে উঠেছিল। তা হল, মহেশ ভাট এবং পূজা ভাটের কন্যা নাকি তিনি। বলেছিলেন, “আমি খুবই ক্ষুব্ধ হয়েছিলাম। গোটা পৃথিবী মেনে নিয়েছিল আমি আমার বাবা এবং আমার সৎ দিদির সন্তান। এটা যে কত বড় মিথ্যা, তা আমি নিজে বলে বোঝাতে পারব না। এই গুজবটার কথা ভাবলেই আমার সারা শরীর কেঁপে ওঠে আজও।
আলিয়া ভাট একজন প্রতিভাবান অভিনেত্রী। তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থাকলেও তিনি নিজের কাজের প্রতি মনোযোগী।

Back to top button