বিনোদন

‘নায়িকারা মাদকাসক্ত, নায়কেরা কি ধোয়া তুলসি পাতা?’ : মিমি চক্রবর্তী

টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী এবার বিস্ফোরক মন্তব্য করলেন । মিমি চক্রবর্তী টুইট করে লেখেন, ‘বলিউড নায়িকারা শুধু মাদকাসক্ত, আর নায়কেরা কি বাড়িতে থেকে রান্না করেন, আর সেই সঙ্গে জোর হাত করে ভগবানের কাছে প্রার্থনা করেন তাদের স্ত্রীরা যেন ভালো থাকে।কোনো মেয়ে যদি কাজের মাধ্যমে ক্ষমতাশালী হয়। সুন্দরী হয়, অভিনেত্রী হয়, তাহলে সবাই তাকে দেখতে চাইবে। কিন্তু এখন এনসিবি মাদকযোগে নায়িকাদের ডেকে পাঠালো।কেন নায়কেরা কি ধোয়া তুলসী পাতা।’

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী একজন সাংসদ হয়ে এই বিষয়টি বলে আরো পরিষ্কার করে দেন যে, বর্তমান সরকার করোনা ভ্যাকসিন, সাধারণ মানুষ ও কৃষক বিলের মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয় থেকে নিজেকে সরাতে নায়িকাদের মাদকযোগের প্রসঙ্গ তুলে আনছেন।সেই সঙ্গে তাদের ফাঁসিয়ে দিচ্ছে।

শুধু তাই নয়, নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেন, ‘আমি কারোর পক্ষ নিচ্ছি না।আমিও একজন মেয়ে হয়ে বলছি, দীপিকা যেভাবে লড়াই করে একটু একটু করে দাঁড়িয়েছে। তারপর তার ইমেজ নষ্ট হয়ে যাক এটা খুব খারাপ। আমার এতে বিষণ খারাপ লাগছে।’

Back to top button