ডেটিং অ্যাপে নুসরাত জাহানের নাম, অভিযোগ জানালেন নায়িকা

টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান।তিনি যেকোনো ছবি বা ভিডিও পোস্ট করলেই নেটিজেনদের আক্রমনের মুখে পড়েন।কিছুদিন আগে দুর্গার সাজে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করার বেশ ট্রোলের মুখে পড়েছিলেন নুসরাত জাহান। তবে এবার অন্য খবর। জানা যায়, ডেটিং অ্যাপের বিজ্ঞাপনে নুসরাতের নাম। এই ঘটনায় বেশ ক্ষুদ্ধ নায়িকা। বিনা অনুমতিতে ভিডিও চ্যাট অ্যাপে ছবি ব্যাবহার করায় তা নিমিষের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। এই ছবি নুসরাত জাহানের নজরে আসতেই কলকাতা পুলিশের দ্বারস্থ হলেন নায়িকা।
ভিডিও চ্যাট নামের একটি অ্যাপের বিজ্ঞাপনে নায়িকা নুসরত জাহানের একটি লাল পোশাক পড়া ছবি বেশ ফুটে উঠেছে। শুধু তাই নয়, নুসরাতের ওই ছবির পাশে একটি মেয়ের ছবিও রয়েছে । কিন্তু কিভাবে নুসরাতের অনুমতি ছাড়া ওই অ্যাপের বিজ্ঞাপণীতে ব্যাবহার করতে পারেন কেউ? এমনকি এই ঘটনার পরই বেশ শোরগোল পরে যায় নেটিজেনদের।প্রশ্ন উঠতেই থাকে নেটিজেনদের তরফ থেকে।
এমন এক ঘটনায় অভিনেত্রী নুসরাত টুইট করে জানান, ‘এমন একটি কাজ কোনোদিনও সমর্থন যোগ্য নয়।বিনা অনুমতিতেই আমার ছবি ব্যাবহার করা হচ্ছে। আমি কলকাতা পুলিশের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন এই বিষয়ে পদক্ষেপ করেন। এমনকি প্রয়োজনে আমি আইনি ব্যাবস্থাও নিতে রাজি।’







