পিঙ্কিজির জীবনে নতুন অতিথি! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলো ছবি

বর্তমানে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অনন্যা গুহ।জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকে মুন্নী চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে সে। তার পর একের পর এক ধারাবাহিকে কাজ করতে থাকেন তিনি ।
কখনও জি বাংলার মিঠাই ধারাবাহিকের পিঙ্কি জি তো আবার কখনও লক্ষ্মী কাকিমা ধারাবাহিকে লক্ষী কাকিমার মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন অনন্যা। এরই মধ্যে আসতে চলেছে অনন্যা অভিনীত আরো একটি নতুন ধারাবাহিক।
ইতিমধ্যে স্টার জলসার পর্দায় আসন্ন ধারাবাহিক তুঁতের প্রমোতেও দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। এই ধারাবাহিকে সম্ভবত খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনি। প্রসঙ্গত মাত্র ১৯ বছর বয়সেই এই টেলি অভিনেত্রীর ভিশন মুকুটে জুড়েছে একের পর এক সাফল্যের পালক।
গত বছরে নিজের উপার্জনে গাড়ি কেনার পর এদিন আরও একবার দ্বিতীয় গাড়ি কিনেছেন অভিনেত্রী। গাড়ি কেনার এই বিশেষ মুহূর্তে অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর গোটা পরিবার। হাজির হয়েছিলেন অনন্যার দিদি তথা অভিনেত্রী অলোকানন্দাও।

এদিন অনন্যা কিনেছেন নিজের স্বপ্নের গাড়ি ‘নিশান ম্যাগনাইট’। বর্তমানে এই গাড়ির অনরোড প্রাইস ৬ থেকে ১১ লাখ টাকা। এর আগে গত বছরেই অনন্যা কিনেছিলেন ফোর্ড ফিগো। নিজের উপার্জনে অভিনেত্রীর এই স্বপ্ন পূরণে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির
অন্যান্য তারকারা।
View this post on Instagram







