বিনোদন

কমলার বুদ্ধিতে ধরা পড়লো ভণ্ড গুনিন, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকের নতুন পর্ব দেখে খুবই খুশি দর্শক

বর্তমানে স্টার জলসার নতুন ধারাবাহিকগুলির মধ্যে একটি ‘কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ’। কয়েকদিন আগের থেকেই টিভির পর্দায় এই ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে। কয়েকদিনের মধ্যেই এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করে নিয়েছে।দর্শকের মতে ‘কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ’ এমন একটা ধারাবাহিক যা মন খুলে উপভোগ করা যায়।

যদিও টিআরপি তালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করতে পারেনি ‘কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ’ ধারাবাহিকটি। আশা করা যায় খুব শীঘ্রই টিআরপির দশে উঠে আসবে এই ধারাবাহিক।

ইতিমধ্যে ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে ভণ্ড গুনিন কমলার সব সোনা চুরি করে হাঁড়ি করে নিয়ে যায়। আর তখনি পৃথ্বীরাজ তাকে আটকায় এবং বলে তুমি আমার বউয়ের সোনা চুরি করেছো। পৃথ্বীরাজের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় গুনিন। এরপর কমলা বুদ্ধি করে গুলতি ছুঁড়ে মারতেই হাঁড়ি ভেঙে যায় এবং সব সোনা মাটিতে পড়ে যায়। বউয়ের বুদ্ধিতে খুশি হয়ে যায় পৃথ্বীরাজ।

Back to top button