শরীরে দেখা দিয়েছে কঠিন রোগ? ‘গাঁটছড়া’ ছাড়ার আসল রহস্য জানালেন অভিনেত্রী শোলাঙ্কি

গৌরব চ্যাটার্জী এবং শোলাঙ্কি রায়ের জুটির উপর ভর দিয়ে হু হু করে বেড়েছিল টিআরপি। স্টার জলসার একসময়ের টিআরপি টপার ধারাবাহিক ছিল গাঁটছড়া। কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে টিআরপির অভাবে ধুঁকছে স্টার জলসার এই সিরিয়ালটি। তবে যেখানে গাঁটছড়ার মত অন্যান্য ধারাবাহিকগুলো টিআরপি কমের কারণে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সেখানে চ্যানেল সম্ভবত দর্শকদের কথা ভেবেই খড়িদ্ধি জুটিকে টিকিয়ে রেখেছে। বর্তমাকে এটাই স্টার জলসার দ্বিতীয় পুরনো চলতি ধারাবাহিক।
তবে শোনা যাচ্ছিল ‘গাঁটছড়া’ নাকি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এই সিরিয়াল বন্ধ করে সেই জায়গায় নতুন সিরিয়াল আসার খবরও মিলেছিল। তবে এখনই বন্ধ হচ্ছে না স্টার জলসার এই সিরিয়াল। বরং সেই জায়গাতে শুরু হবে একটা নতুন গল্প। গল্প প্রায় ২০ বছর লিপ নিয়ে এগিয়ে যাবে। দর্শকরা এরই মধ্যে জেনে গিয়েছেন ধারাবাহিকের নায়িকা খড়ি ওরফে শোলাঙ্কি রায় সিরিয়াল বন্ধের আগেই ধারাবাহিক ছেড়ে সরে যাচ্ছেন। তাই গল্পে আসবে নতুন নায়ক-নায়িকা। অবশেষে খড়ি ওরফে শোলাঙ্কি রায় মুখ খুলেছেন এই সময়ের কাছে।
অভিনেত্রী জানিয়েছেন তার গাঁটছড়া ছাড়ার সময় হয়ে গিয়েছে। তার ট্র্যাক শেষ হয়ে এসেছে। মে মাসেই চ্যানেলের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ধারাবাহিকের কাছ থেকে আপাতত ব্রেক নিতে চান। অভিনেত্রীর কথায়, “কয়েকদিন হল শরীরটা ভাল নেই। যে কারণে গাঁটছড়া ছাড়ার সিদ্ধান্তটা নিতে হল। এখন স্বাস্থ্যের উপর একটু ফোকাস করতে চাই।”
অভিনেত্রী বলেছেন গত দেড় বছর ধরে তিনি কাজ করে গিয়েছেন। তার এই ব্রেকের দরকার ছিল। তিনি এখন একটু বেড়াতে যেতে চান। পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। গল্প লিপ নিচ্ছে কিনা সেই সম্পর্কেও স্পষ্ট করে কিছু জানাতে পারলেন না তিনি। তিনি বলেছেন পাকাপাকিভাবে তিনি সিরিয়াল থেকে বিদায় নিচ্ছেন। তিনি ছাড়া আর কেউ গাঁটছড়া ছাড়ছেন না। তার এই সিরিয়াল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে বেশ মন খারাপ খড়ির ভক্তদের।







