বিনোদন
নতুন ধারাবাহিকে ভিলেন হয়ে ফিরছেন মুন্নি অরফে অনন্যা গুহ! উৎসাহ দর্শক

জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকটি প্রায় সকলেরই প্রিয় ছিল। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী অনন্যা গুহ। যাকে কম বেশি সকলেই চেনেন। ধারাবাহিকে মুন্নি চরিত্রটি অভিনয় করে খুব অল্প বয়সেই জনপ্রিয় হয়ে উঠেছে।
এরপর মিঠাই ধারাবাহিকে পিংকি এবং ‘লক্ষ্মী কাকিমা’ ধারাবাহিকে রিয়া চরিত্রে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে।এই দুটি ছিল পজেটিভ রোল।এই মুহূর্তে আপনারা এই অভিনেত্রীকে দেখতে পারছেন ‘কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ’ ধারাবাহিকে।
এছাড়াও অনন্যাকে আরও একটি ধারাবাহিকে দেখা যাবে।‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মতো এই ধারাবাহিকেও ভিলেন চরিত্রে দেখা যাবে তাকে। নতুন ধারাবাহিক ‘তুঁতে’ তাকে দেখা যাবে।







