বিনোদন

লিপ নিচ্ছে গাঁটছড়া, আর দেখা যাবে না ঋদ্ধি-খড়ির জুটিকে! গল্পে আসছে নতুন নায়ক-নায়িকা

গৌরব চ্যাটার্জী এবং শোলাঙ্কি রায়ের জুটির উপর ভর দিয়ে হু হু করে বেড়েছিল টিআরপি। স্টার জলসার একসময়ের টিআরপি টপার ধারাবাহিক ছিল গাঁটছড়া। কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে টিআরপির অভাবে ধুঁকছে স্টার জলসার এই সিরিয়ালটি। তবে যেখানে গাঁটছড়ার মত অন্যান্য ধারাবাহিকগুলো টিআরপি কমের কারণে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সেখানে চ্যানেল সম্ভবত দর্শকদের কথা ভেবেই খড়িদ্ধি জুটিকে টিকিয়ে রেখেছে। বর্তমাকে এটাই স্টার জলসার দ্বিতীয় পুরনো চলতি ধারাবাহিক।

তবে এরই মধ্যে শোনা যাচ্ছিল ‘গাঁটছড়া’ নাকি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে নতুন একটি খবর। এখনই বন্ধ হচ্ছে না স্টার জলসার এই সিরিয়াল। তবে ধারাবাহিকের গল্পের বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে খুব শীঘ্রই। শোনা যাচ্ছে ‘গাঁটছড়া’ সিরিয়ালটি নাকি বেশ লম্বা একটা লিপ নিতে চলেছে। গল্প এবার প্রায় কুড়ি বছর এগিয়ে যেতে পারে।

এবার নতুন করে নতুনভাবে আবারও শুরু হতে চলেছে গাঁটছড়ার নতুন গল্প। সেখানে দেখা যাবে নতুন নায়ক-নায়িকাকে। শোনা যাচ্ছে অভিনেতা ওম সাহানি এবং ইন্দ্রানী পাল নাকি এবার ‘গাঁটছড়া’র নতুন গল্পে এন্ট্রি নেবেন। তবে সিরিয়ালের নতুন গল্পে আর দেখা যাবে না অভিনেত্রী শোলাঙ্কিকে। কারণ চ্যানেলের সঙ্গে শোলাঙ্কির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই মাসেই।

তবে শোনা যাচ্ছে ঋদ্ধিমান ওরফে গৌরব চ্যাটার্জীও সিরিয়াল থেকে বিদায় নিতে পারেন। চ্যানেলে তরফ থেকে এখনও এই বিষয়ে অফিশিয়াল ঘোষণা না হলেও স্টুডিও পাড়াতে চলছে জোর জল্পনা। সংবাদমাধ্যমের তরফ থেকে শোলাঙ্কিকে গাঁটছড়া ছেড়ে দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী স্পষ্ট করে জানান, “এরকম কোনও কথা তো আমি কাউকে বলিনি।”

Back to top button