পর্দায় প্রেম কি এবার বাস্তব জীবনেও? স্বয়ম্ভূ এবং জগদ্ধাত্রীর ভিডিও ফাঁস হতেই শোরগোল নেটপাড়ায়

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো ‘জগদ্ধাত্রী’।ধারাবাহিকের মূল নায়ক-নায়িকা স্বয়ম্ভূ এবং জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জি।খুব অল্প সময়ের মধ্যে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন তাঁরা।শুধু তাই নয়, বেশ কয়েকবার বেঙ্গল টপারের শিরোপাও অর্জন করে নিয়েছে অঙ্কিতা-সৌম্যদীপের ধারাবাহিকটি।
যারা এই ধারাবাহিকটি নিয়মিত দর্শক তাঁরা জানেন, এটি একটি গোয়েন্দা নির্ভর ধারাবাহিক।জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল সবসময় দুষ্টের দমন করতে ব্যস্ত থাকেন। আর এই লড়াইয়ে সর্বক্ষণ তাঁর পাশে থাকেন তাঁর স্বামী স্বয়ম্ভূ । জ্যাস এবং স্বয়ম্ভূ হলেন বেস্ট জুটি এমনটাই মনে করেন অনুরাগীরা। তবে শোনা যাচ্ছে, তাঁদের পর্দার প্রেম নাকি বাস্তব জীবনেও দেখা গিয়েছে !

এমনিতেই অঙ্কিতা-সৌম্যদীপের অনস্ক্রিন রসায়ন দর্শকরা খুবই পছন্দ করছে। চলতি বছর জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে সেরা জুটির পুরস্কার জিতেছে তাঁরা। তবে নেটপাড়ার গুঞ্জন, পর্দায় তো বটেই বাস্তবেও চুটিয়ে প্রেম করছেন ‘জগদ্ধাত্রী’ জুটি।
View this post on Instagram
অঙ্কিতা এবং সৌম্যদীপের রোম্যান্টিক নানান রিল ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় তাঁদের প্রেম নিয়ে নানান চর্চা শুরু হয়েছে। নেটপাড়ার গুঞ্জন, পর্দার মতোই বাস্তবেও স্বয়ম্ভূ জগদ্ধাত্রীকে মন দিয়ে ফেলেছে । যদিও এই বিষয়ে দুই তারকা এখনও কোনও মন্তব্য করেননি। তাই আসল সত্যিটা কি সেটা সকলেরই অজানা।
View this post on Instagram







