সিঁথিতে সিঁদুর, পরনে শাড়ি! বাড়ির অজান্তে বিয়ে করে নিল ‘পটলকুমার’ হিয়া? দেখুন ছবি

টেলিভিশনের পর্দায় শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন নিজের কেরিয়ার। কয়েক বছর আগে ‛পটল কুমার গানওয়ালা’ সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন হিয়া দে। এরপর পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। এখন তিনি কিশোরী। শুধু সিরিয়ালই নয় ‛নির্ভয়া’ নামের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে মুখ দেখিয়েছেন হিয়া। কেরিয়ারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ এক্টিভ হিয়া। শোনা যাচ্ছে, ১৫ বছরের হিয়া নাকি পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে!
বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় তার একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে তাকে নববধূর সাজে দেখা গেছে। এই ছবিতে হিয়ার পরনের ছিল হলুদ রঙের শাড়ি সাথে মাথা ভর্তির সিঁদুর এবং হাতে শাখা-পলা। স্বাভাবিকভাবেই ১৫ বছর বয়সী হিয়াকে এই সাজে দেখে সকলেই রীতিমতো চমকিত হয়ে উঠেছে!
সম্প্রতি হিয়া নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবিটি শেয়ার করেছিল। আর এই ছবি দেখে সকলের কপালেই পড়েছিল চিন্তার ভাঁজ, অনেকেই ভাবছিল সত্যি কি বিয়ে করে নিয়েছে হিয়া। তাহলে বলে রাখি আদতে সেরকমটা নয়!
আসলে একটি ব্রাইডাল ফটোশুটের জন্য নববধূর সাজে সাজানো হয়েছিল হিয়াকে। সেখানে তার সৌন্দর্য সকলেরই নজর কেড়েছে। তার বয়স যে কতটা ছোট, তা ছবির মাধ্যমে বোঝাই যায়নি।







