অন্যের ফেলা প্রস্তাব পেয়ে আজ সফল! ‘মিঠাই’ চরিত্রে সৌমিতৃষার পরিবর্তে দেখা যেত এই অভিনেত্রীকে

বাংলা ধারাবাহিক প্রেমিকদের কাছে জি বাংলার এক কালের ফার্স্ট গার্ল ‘মিঠাই’ রানীর জনপ্রিতার কেমন সেটা হয়তো আলাদা করে বলার প্রয়োজন নেই।‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করেই আজ সকলের জনপ্রিয় হয়ে উঠেছে সৌমিতৃষা কুন্ডু।
ধারাবাহিকের বয়স ২ বছর পার হলেও এখনও এই ধারাবাহিকটি দর্শকের মন জয় করে রয়েছে। যা প্রতিদিন না দেখলে মিঠাই দর্শকদের গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায়।তাই আজও ধারাবাহিকের নায়ক-নায়িকা সিদ্ধার্থ-মিঠাইকে দেখার জন্য দর্শকদের মধ্যে উৎসাহ একই রয়ে গিয়েছে।
নেট দুনিয়ায় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধারাবাহিকের ফ্যান পেজার অভাব নেই। সেই ফ্যানপেজ গুলিতে অহরহ তাদের নিয়ে চলতে থাকে নানান পাগলামি।গোপালের আশীর্বাদ আর দর্শকদের ভালোবাসায় দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় টিকে থাকার সঙ্গে সঙ্গে অনেক পুরস্কার নিজের নামে করেছে মাদক পরিবার।

মিঠাই চরিত্রের পাশাপাশি মিঠির মতো একটা চুলবুলি চরিত্রে সৌমিতৃষার অভিনয় সকল দর্শকের মন ছুঁয়ে দিয়েছে। কিন্তু দর্শকরা হয়তো জানেন না মিঠাই চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রথমে সৌমিতৃষা পাননি পেয়েছিল টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন অভিনেত্রী।

সেই অভিনেত্রী আর কেউ নন। তিনি হলেন বিখ্যাত অভিনেত্রী ঐশ্বর্য সেন। জানা যায় এই ধারাবাহিকের নির্মাতারা এই চরিত্রের জন্য প্রথমে তাঁর কথাই ভেবেছিলেন।কিন্তু কোনো এক অজানা কারণবশত এই প্রস্তাব থেকে বাদ যায় অভিনেত্রী ঐশ্বর্য।তার পর সেই চরিত্রে অভিনয় করার সুযোগ পায় সকলের প্রিয় মিঠাই রানীর কাছে।যেটাই হোক না কেন এই চরিত্রটিকে খুব সুন্দর ভাবে ছোটপর্দায় তুলে ধরেছে সকলের প্রিয় মিথাইরানি। এনিয়ে নিশ্চই কারোর অমত নেই।







