বিনোদন

সূর্য-দীপাকে আলাদা করতে নতুন ছদ্মবেশে মিশকা, না রয়েছে অন্য কোনো কারণ?‘অনুরাগের ছোঁয়া’র আসন্ন পর্বে রয়েছে বড় টুইস্ট

বর্তমানে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হলো অনুরাগের ছোঁয়া। প্রতি সপ্তাহে টিআরপির শীর্ষ স্থান দখল করে রেখেছে এই ধারাবাহিকটি। ধারাবাহিকের নায়ক নায়িকা সূর্য ও দীপার মিলন দেখার জন্য দিনে দিনে বেড়েই চলেছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, নববর্ষের দিন সূর্য দীপার হাতে ডিভোর্স পেপার তুলে দেয় এবং বলে যে সে তার থেকে মুক্তি চায়, এসব কথা শোনার পর দীপা অসুস্থ হয়ে পরে এবং তাকে হাসপালে ভর্তি করানো হয়। তার পর এই মামলা কোর্টে গেলে মিশকা দীপার বিরুদ্ধে বলতে শুরু করলে সূর্য তাকে বাঁধা দেয়। সূর্যের এই কাজে খুবই খুশি হয় দর্শক।

শুরু থেকে দেখা যাচ্ছে সূর্য ও দিপাকে আলাদা করতে উঠে পরে লেগেছে মিশকা।কিন্তু প্রতিবারের মতো এবারও ব্যর্থ হয় সে।বিচারকের নির্দেশে৬ মাস এক ছাদের তলায় থাকবে সূর্য দীপা। সেসব শোনার পর মিশকার রাগ আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে।কিন্তু দীপার মোবাইলে তার সমস্ত কুকীর্তির রেকর্ড থাকায় রীতিমতো ভয়ে রয়েছে মিশকা।

আর এবার সেই প্রমাণ লোপাটের জন্য নতুন ছদ্মবেশ নিতে চলেছে মিশকা। আজকের পর্বেই দেখা যাবে বিগ পরে মুখে মেকআপ নতুন ছদ্মবেশে মিশকা ।এখন দেখা বিষয় যে সূর্য আসার আগেই মিশকা দীপার ফোন থেকে তার সমস্ত প্রমাণ লোপাট করতে পারে কিনা।

Back to top button