Anurager Chowa: মিশকার সব রহস্য ফাঁস! ফিরে এলো তবলা, ‘অনুরাগের ছোঁয়া’য় নতুন ধামাকা

বর্তমানে বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। কয়েক সপ্তাহ ধরে টিআরপির তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছে এই ধারাবাহিকটি। যত দিন যাচ্ছে ততই এই ধারাবাহিকটি জনপ্রিয় হয়ে উঠছে।
যারা এই ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানেন, সোনার কথা শোনার পর আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় দীপার।এমনকি মিশকার মুখোমুখি হওয়ার সাহস দেখিয়েছে সে।কিন্তু মিশকাও কম নয়।সূর্যকে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি সে। সূর্যকে পাওয়ার ষড়যন্ত্র করতে গিয়েই কোর্ট থেকে ঘাড় ধাক্কা খেল মিশকা। কোর্টে গিয়ে একের পর এক কথা বলে সূর্যকে রাগিয়ে তোলার চেষ্টা করলে জর্জ তাকে সেখান থেকে বের করে দেন। তবে এখানেই থিম থাকেননি মিশকা। বাইরে বের হয়েও যেন সূর্যকে একের পর এক কথা বলতে থাকে সে। যদিও ডিভোর্সের কেসে জাজ রায় দিয়েছে আরও ৬ মাস এক ছাদের তলায় থাকবে সূর্য দীপা।
আর এই খুশিতেই অটো করে বাড়ি ফেরার পথে অজান্তেই ঘটলো দুর্ঘটনা। যদিও ভয়ের কিছু নয়, আসলে অটো ড্রাইভারকে দীপা ভেবেছিলো সে হয়তো মিশকার পাঠানো কোনো ব্যক্তি যে দীপার ক্ষতি করতে চায়। কিন্তু সেটি তার ভুল ধারণা ছিল। অটোতে যিনি ছিলেন তিনি তবলা। আবারও ফিরে এসেছে তবলা। এরপর দাদা তবলাকে সব টা বলে দীপা। এবারেই জমবে মজা। এবারেই দেখা যাবে চমক। কীভাবে মিশকার পর্দা ফাঁস হয় সেটাই দেখার।
অন্যদিকে সূর্য দীপার সাথে থাকতে রাজি হয় না। কিন্তু আইনের নিয়ম অবাধ্য করা যাবেনা বলেই বাধ্য হয় থাকতে। তবে সে জানিয়েছে সে ডাক্তারবাবু নয় বরং অন্য রূপে দীপার সাথে থাকবে সে। আবার অন্য দিকে মিসকা নতুন রূপে হাজির হবে দীপার বাড়িতে । দেখা যাক এর পর কি ঘটে। জানতে রোজ রাত ৯.৩০ এ দেখতে হবে অনুরাগের ছোয়া।







