লাইফস্টাইল

Recipe: বাঙালির পাতে থাক ‘আম সর্ষে ইলিশ’, জেনেনিন রান্নার পদ্ধতি

ইলিশ মাছের তেমনই এক সুস্বাদু পদ হলো আম সর্ষে ইলিশ-

সাদা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে দারুণ মানিয়ে যাবে এই পদ। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু এই পদ তৈরির রেসিপি-

উপকরণ

১. ইলিশ মাছ ৪ টুকরো
২. সরিষার তেল ৫০ গ্রাম
৩. কালোজিরে সামান্য
৪. কাঁচা মরিচ ৪টি
৫. হলুদ সামান্য
৬. মরিচের গুঁড়া
৭. কাঁচা আম ১টি
৮. কালো ও সাদা সরিষা বাটা ৫০ গ্রাম ও
৯. লবণ স্বাদমতো।

পদ্ধতি

ইলিশ মাছ পরিষ্কার করে লবণ মাখিয়ে রাখুন। প্যানে তেল গরম করে তাতে কালোজিরা ও কাঁচা মরিচ ফোড়ন দিন।

একটু পরে দিয়ে দিন কাঁচা আমের টুকরো। একে একে দিন লবণ, হলুদ ও মরিচের গুঁড়া।

আম সেদ্ধ হয়ে এলে সরিষা বাটা ছেঁকে তার রসটুকু দিন। এরপর দিন ইলিশের টুকরোগুলো। ইলিশ সেদ্ধ হয়ে গেলেই রেডি আম সর্ষে ইলিশ।

Back to top button