চিঠি লিখে রাতের অন্ধকারে মনোহরা ছাড়লেন মিঠাই! কিন্তু কেন? নেটদুনিয়ায় উঠছে নানা প্রশ্ন

জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি জি বাংলার ‘মিঠাই’। গত দু বছর ধরে এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করে এসেছে। তবে ধীরে ধীরে এই ধারাবাহিকটি শেষ হয়ে যাচ্ছে। নতুন ধারাবাহিককে জায়গা করে দেওয়ার জন্য টিভির পর্দা থেকে সরে যেতে হচ্ছে একসময়কার বেঙ্গল টপার এই ধারাবাহিকটিকে। যাওয়ার আগেও সকলের মন জয় করতে একের পর এক নতুন চমক আসছে ধারাবাহিকে।
ইতিমধ্যে ‘মিঠাই’ ধারাবাহিকে দেখানো হয়েছে, সিদ্ধার্থ-মিঠির গোপন বিয়ের কথা জানতে পেরে গিয়েছে মিঠাইরানী। এতদিন বাড়ির সকলে এই কথা মিঠাইয়ের থেকে লুকিয়ে রেখেছিল।ধারাবাহিকের সাম্প্রতিক পর্ব গুলির মধ্যে একটি পর্বে দেখানো হয়েছে যে, মিঠি এবং শ্রীয়ের কথা আড়াল থেকে শুনে ফেলে মিঠাই। আর তখনই সে জানতে পারে, তাঁর অবর্তমানে মিঠির গলায় মালা দিয়েছিল তাঁর উচ্ছেবাবু।
তখন সে ভাবতে থেকে, উচ্ছেবাবু এবং মিঠির সংসারে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করেছে সে। সেই জন্য সিড এবং মিঠির জীবনে তাঁর জন্যে যাতে কোনো বাধা না আসে সেই কারণে চিঠি লিখে রাতের অন্ধকারে মনোহরা ছেড়ে চলে যায় মিঠাই।

চলে যাওয়ার আগে উচ্ছেবাবুকে একটি চিঠি লিখে যায় মিঠাই। সেখানে সে লেখে, ‘উচ্ছেবাবু, তোমার আমার পথচলা এই পর্যন্তই। আমি হারিয়ে গিয়েছিলাম। সব কিছু অন্যরকম হয়ে গিয়েছিল। আর সেসব ফেরানো উচিত নয়। আসলে যে চলে যায় একবার সে আর ফিরে আসতে পারে না। আমি চললাম’।

আসলে কোন পরিস্থিতিতে মিঠি এবং সিদ্ধার্থ সাত পাকে বাঁধা পড়েছিল সেটা মিঠাই জানতে পারেনি। বরং সে ভাবতে থেকে যে, সে মিঠি এবং উচ্ছেবাবুর জীবনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তাই তারা যাতে সুখে জীবন কাটাতে পারে সেই কারণে তাদের মাঝখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় মিঠাই।তাঁর জন্যই আবার মনোহরা ছাড়ল মিঠাই।ইতিমধ্যেই আবার মিঠির মহাবিবাহ সপ্তাহের প্রোমোও প্রকাশ্যে এসে গিয়েছে।ধারাবাহিকের পরবর্তী পর্বে কি চমক আসতে চলেছে সেটি এখন দেখার বিষয়।







