‘আর কেউ আমাকে বোকা বানাতে পারবে না।’ ‘ইচ্ছে পুতুলে’ মেঘের এই প্রতিবাদী রূপ দেখে ভীষণ খুশি দর্শক

বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘ইচ্ছেপুতুল’।খুব অল্প সময়ের মধ্যে এই ধারাবাহিকটি সকল দর্শকের নজর কেড়েছে।
ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, মূলত দুই বোন মেঘ আর ময়ূরীকে কেন্দ্র করেই শুরু হয়েছে এই ধারাবাহিকটি। সব ধারাবাহিকের মতো এই ধারাবাহিকেও মূল নায়ক নায়িকা মেঘ আর সৌরানীলের জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে গল্পের খলনায়িকা ময়ূরী।
গল্পের খলনায়িকা ময়ূরী সম্পর্কে মেঘের নিজের দিদি। কারও নিজের দিদিও যে এতটা শয়তান হতে পারে তা এই ধারাবাহিকটি না দেখলে বোঝা যেত না। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা নিশ্চই জানেন ছোট থেকেই ময়ূরী মেঘের ওপর নির্ভরশীল। মেঘের রক্ত ছাড়া যখন তখন প্রাণ সংশয় হতে পারে ময়ূরীর।

কিন্তু তারপরের বোনের প্রতি এক বিন্দু কৃতজ্ঞতা তো দূরের কথা উল্টে সারাক্ষন মেঘকে বিপদে ফেলার চেষ্টায় থাকে ময়ূরী।ইতিমধ্যে দেখা গিয়েছে শশুড়বাড়ির লোকের সামনে মেঘকে অপমান করার জন্য তার চাঁদপানা মুখটাকে অতিরিক্ত মেকআপ করিয়ে সঙ সাজিয়ে সকলের সামনে হাজির করেছে ময়ূরী।এমন পরিস্থিতিতে একমাত্র নিজের বাবা ছাড়া আর কাওকে পাশে পায়নি মেঘ।

তার পর ঘটলো অবাক করার মতো ঘটনা। এতদিন সাত ছোড়ে রা কাড়তো না যে মেঘ সে এদিন ময়ূরীকে সাফ জানিয়ে দেয় ‘তুই আর ভাবিস না দিদিভাই ,আর কেউ আমাকে বোকা বানাতে পারবে না।’ এতদিন পর মেঘের এমন প্রতিবাদী রূপ দেখে ভীষণ খুশি ভক্তরা ।







