বিনোদন

বড় পর্দায় ‘বেল্ট ম্যান’ রঞ্জিত মল্লিকের পর এবার ছোট পর্দায় বাংলা কাঁপাচ্ছে ‘বেল্ট কাকি’

টলিউডের সুপারস্টারগুলির মধ্যে একজন রঞ্জিত মল্লিক। দর্শকমহলে যিনি ‘বেল্ট ম্যান’ নামে বেশি পরিচিত।তাঁর জনপ্রিয় সংলাপ, ‘চাবকে পিঠের চামড়া তুলে নেব’ এখনও মানুষের মুখে মুখে শোনা যায়।তবে এবার সেই ‘বেল্ট ম্যান’ এর জায়গা নিতে ইন্ডাস্ট্রিতে চলে এল ‘বেল্ট কাকি’।হুবহু রঞ্জিত মল্লিক স্টাইলে ভিলেনদের শায়েস্তা করতে বেল্টকেই হাতিয়ার করে নিয়েছেন তিনি।

বাংলা ফিল্ম জগতের এক কিংবদন্তি অভিনেতা হলেন রঞ্জিত মল্লিক। নিজের কেরিয়ারে প্রায় দেড়শোরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি। এর মধ্যে বহু সিনেমায় তাঁর মুখ থেকে ‘চাবকে পিঠের চামড়া’ তুলে নেওয়ার সংলাপ শোনা গিয়েছে। এখনও নেটদুনিয়ায় প্রায়ই এই বিখ্যাত সংলাপ নিয়ে নানান মিম দেখা যায়।

একই ভাবে ‘বেল্ট কাকি’কে নিয়েও কিন্তু নেটপাড়ায় শোরগোল এর শেষ নেই । ‘বেল্ট ম্যান’ রঞ্জিত মল্লিক বেল্ট হাতে কাঁপিয়েছেন বড় পর্দা। অন্যদিকে ছোট পর্দায় দাপিয়ে বাড়াচ্ছে ‘বেল্ট কাকি’।আপনারা যদি এখনও বেল্ট ‘বেল্ট কাকি’কে চিনতে না পারেন তাহলে বলে রাখি সে আর কেউ নন, তিনি হলেন জি বাংলার ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের নায়িকা মিতুল ।

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ‘বেল্ট কাকি’ তকমা দেওয়া হয়েছে সকলের প্রিয় মিতুলকে।এখন নিশ্চয়ই ভাবছেন মিতুলকে কেন এই নাম দেওয়া হয়েছে? আসলে ‘খেলনা বাড়ি’র গল্প সম্প্রতি লিপ নিয়েছে।লিপ নেওয়ার কারণে ধারাবাহিকে মিতুলের বয়স বেড়েছে। এখন তার মেয়ে গুগলি কলেজে পড়াশোনা করে।মেয়ের সঙ্গে কলেজে ভর্তি হয়েছে মিতুল নিজেও। তবে প্রথম দিন কলেজে গিয়েই ধুন্ধুমাত্র কাণ্ড ঘটিয়েছে মিতুল।

Back to top button