স্বামী নেই, তবু আজও কার জন্য সিঁথিতে সিঁদুর পরেন অভিনেত্রী রেখা? আসল কারণটা জানলে চমকে উঠবেন

৭০ এর দশকের একজন সুপারহিট অভিনেত্রী ছিলেন রেখা। আসলে রেখা হলেন এভারগ্রীন সুন্দরী যার সৌন্দর্য দেখলে তার থেকে কম বয়সী নায়িকাদেরও হিংসে হয়। এই বয়সেও সমান সুন্দরী রেখা। ব্যক্তিগত জীবন নিয়ে বারবার মিডিয়ার চর্চার বিষয়বস্তু হয়েছেন অভিনেত্রী। অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের বিষয়টা কারও অজানা নেই। জয়া ভাদুড়ীর কারণেই যে তাদের প্রেম ভেঙেছিল সে কথাও সকলেই জানেন।
অমিতাভ বচ্চনের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী রেখা বিয়ে করেছিলেন দিল্লির বিশিষ্ট শিল্পপতি মুকেশ আগারওয়ালকে। কিন্তু তাদের বিয়েটা এক বছরও টেঁকেনি। মুকেশ বিয়ের এক বছরের মাথায় রেখার ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে মুকেশের মৃত্যুর পরেও রেখা সিঁদুর পরতে ছাড়েননি।

তবে তিনি কেন আজও সিঁদুর পরেন সে কথা এক রহস্য বটে। অনেকেই মনে করেন রেখা অমিতাভের জন্য সিঁদুর পরেন। কিন্তু সেটা নাকি আদতে ভুল।
রেখার জীবনী লেখক ইয়াসিন ওসমান ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’তে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি দাবি করেছেন সঞ্জয় দত্তের জন্য নাকি সিঁথিতে সিঁদুর পরে থাকেন রেখা। অমিতাভের পর সঞ্জয় দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। অভিনেত্রী রেখা নাকি গোপনে সঞ্জয় দত্তকে বিয়েও করেছিলেন। তাই তিনি সিঁদুর পরে থাকেন।







