বিনোদন

সিদ্ধার্থকে ডিভোর্সের সিদ্ধান্ত মিঠাইয়ের! ‘মিঠাই’ ধারাবাহিকে আসছে নতুন মোড়

বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল মিঠাই। গত আড়াই বছর ধরে এই ধারাবাহিকটি সকল দর্শকের মন আনন্দে ভরিয়ে রেখেছে। একপ্রকার এই ধারাবাহিকের মিঠাই-সিদ্ধার্থ সকল ধারাবাহিক প্রেমিকদের ঘরের সদস্য হয়ে উঠেছে।এই ধারাবাহিকে অভিনয় করেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন আদৃত রায় এবং সৌমিতৃষা কুণ্ডু। জি বাংলার একসময়কার বেঙ্গল টপার এই ধারাবাহিকে আসছে নতুন মোর।

‘মিঠাই’য়ের নিয়মিত দর্শকরা দেখেছেন, ধারাবাহিকে সৌমিতৃষার দ্বৈত চরিত্রে দেখানো হচ্ছে। মিঠাইয়ের মৃত্যুর ট্র্যাকের সঙ্গেই এন্ট্রি হয়েছিল মিঠি চরিত্রটির। হুবহু মিঠাই মতো দেখতে সেই মিঠির সঙ্গে বিবাহবন্ধনেও আবদ্ধ হয়েছিল সিদ্ধার্থ। এসব দেখে ভক্তরা এবার গল্পের নায়িকা মিঠাই হবে কিন্তু তখনই এন্ট্রি হয় মিঠাইয়ের।

স্ত্রী-মেয়েকে ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই তাঁদের কাছে ফিরে যায় সিদ্ধার্থ। অন্যদিকে মিঠাই -সিড সুখে সংসার করতে পারে তার জন্য সিদ্ধার্থকে ডিভোর্সের কাগজপত্র ধরিয়ে দেয় মিঠি। এখন আবার মিঠির জীবনে এন্ট্রি হয়েছে ডাক্তারবাবু রোহিতের। সিদ্ধার্থকে ভুলে আস্তে আস্তে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে মিঠির।সম্প্রতি আবার জি বাংলার তরফ থেকে মিঠির মহাবিবাহ পর্বের প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, মিঠি সাত পাক ঘুরছে সেই সময়ই পুরোহিত এবং গুণ্ডার বেশে সেখানে হাজির হয় মিঠাই এবং সিদ্ধার্থ। তার পর মিঠিকে সেখান থেকে নিয়ে আসে তারা। তবে এবার কার সঙ্গে গাঁটছড়া বাঁধবে মিঠি? এই প্রশ্নের উত্তর মিলতে না মিলতেই ধারাবাহিকে দেখা গেল নতুন চমক।

ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, সিদ্ধার্থ এবং মিঠির বিয়ে হয়ে যাওয়ার ঘটনাটি এতদিন অজানা ছিল মিঠাইয়ের। এখন সেই সম্পর্ক অবশ্য ভেঙে গিয়েছে। কিন্তু এবার মিঠি এবং শ্রীয়ের কথা আড়াল থেকে শুনে ফেলবে মিঠাই। আর তখনই মিঠাই জানতে পারবে যে , তাঁর অবর্তমানে সিদ্ধার্থ এবং মিঠির বিয়ে হয়ে গিয়েছিল।

Back to top button