বিনোদন

ধারাবাহিকে দুর্দান্ত অভিনয়ের পর এবার বলিউডে ডেবিউ করছেন সকলের প্রিয় টিকলি

বর্তমানে বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল স্টার জলসার ‘মেয়েবেলা’। অল্প দিনের মধ্যেই এই ধারাবাহিকটি দর্শকের নজর কেড়েছে। বিশেষ করে গল্পে টিকলির চরিত্রটি দর্শকদের মন জয় করেছে। এই চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য।

মাত্র ৭ বছর বয়সে নিজের পিসের কাছে মোলেস্টের শিকার হওয়া টিকলির চরিত্রটিকে খুব ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন শ্রেয়া। এর আগে একাধিক বাংলা ওয়েব সিরিজে অভিনয় করলেও ‘মেয়েবেলা’ র হাত ধরে প্রথম ধারাবাহিকে অভিনয় করেন তিনি। ধারাবাহিকে নিজের অভিনয়কে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার মাধ্যমে খুব অল্প বয়সেই জনপ্রিয় হয়ে উঠেছে।

ধারাবাহিয়াকে অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করার পর এবার বলিউডে কাজ করার সুযোগ পেলেন অভিনেত্রী শ্রেয়া ভট্টাচার্য।হ্যাঁ, ‘মেয়েবেলা’র টিকলি এবার হিন্দি ছবিতে। ছবির নাম ‘আন্ডারকভার’।হিন্দি জি ফাইভ অরিজিনালে প্রকাশ পাবে এই ছবি।ছবির মুখ্য চরিত্রে রয়েছে হিন্দির জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে।এই হিন্দি ছবিতে রয়েছেন একগুচ্ছ জনপ্রিয় বাঙালি তারকারা। আর তাদের মধ্যেই রয়েছে ‘মেয়েবেলা’ ধারাবাহিকের টিকলি অর্থাৎ শ্রেয়া ভট্টাচার্য।

 

Back to top button