বিনোদন

মিঠাই ভক্তদের খুশি করতে সকলের প্রিয় ‘উচ্ছেবাবু’ আসছে নতুন ধারাবাহিকে

জি বাঙালির জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল মিঠাই।এই ধারাবাহিকের নায়ক -নায়িকাকে প্রায় সকলেই চেনেন। এই ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে প্রধান নায়ক সিদ্ধার্থ খুব অল্প সময় মধ্যেই আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছে। অভিনেতা আদৃত রায়কে বাংলার বহু মানুষ সিদ্ধার্থ কিংবা উচ্ছাবাবু নামে চেনেন।

খুব শ্রীঘই মিঠাই ধারাবাহিকের পথ চলা শেষ হয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। চলতি মাসেই শেষ হতে চলেছে এই ধারাবাহিকটি। এই খবর প্রকাশ্যে আসতেই মিঠাই ভক্তদের মন খারাপ হয়ে গিয়েছে।তবে এসবের মধ্যেও রয়েছে খুশির খবর। ‘মিঠাই’ শেষের আগেই নাকি নতুন ধারাবাহিকে কাজ শুরু করে দিয়েছে আদৃত। এই খবর পেয়ে মুখে হাসি ফুটেছে সিদ্ধার্থ ভক্তদের।

‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করে ‘বং ক্রাশ’ তকমা আদায় করে নিয়েছেন আদৃত। শুধু নায়ক হিসেবেই নয়, শাক্য এবং মিষ্টির বাবা হিসেবেও দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তাই স্বাভাবিকভাবেই ‘মিঠাই’ শেষের পর তাঁকে পর্দায় দেখা যাবে না ভেবে অনেকেরই মন খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে, জি বাংলারই আসন্ন একটি ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে আদৃতকে। ইতিমধ্যেই সেই ধারাবাহিকের প্রোমোও প্রকাশ্যে এসে গিয়েছে।শীঘ্রই জি বাংলার পর্দায় শুরু হওয়া ‘ফুলকি’ ধারাবাহিকে অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে ‘মিঠাই’য়ের উচ্ছেবাবু আদৃতকে।

Back to top button