বিনোদন

মিশকার ফাঁদে পা না দিয়ে দীপাকে জন্মদিনে সারপ্রাইজ দিল সূর্য! জেনেনিন আসল ব্যাপারটি

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল হলো ‘অনুরাগের ছোঁয়া’। সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে আসছে এই সিরিয়াল। এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল। ধারাবাহিকের প্রতিটি পর্বে দেখা যাচ্ছে নতুন চমক, যা দর্শকদের উত্তেজনায় ভরিয়ে দিচ্ছে। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিকের দর্শকেরা সূর্য ও দীপার মিল দেখার জন্য অপেক্ষা করে আছে। এবার সেই অপেক্ষার অবসান ঘটছে ধীরে ধীরে।

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, সোনা ও রুপা জানতে পেরেছে, তারা দুই বোন এবং দীপাও জানতে পেরেছে সে ২ যমজ সন্তানের মা। তবুও সূর্য মন থেকে কিছুতেই দীপাকে আপন করে নিতে পারছেনা আর এই নিয়ে মিশকাও নানা খেলা খেলছে। এছাড়া গতকালের পর্বে দেখানো হয়েছে দীপার জন্মদিন। আর এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি ভিডিও ক্লিপ।

যেখানে দেখা যাচ্ছে যে, সূর্য দীপাকে ডিভোর্স দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হলে ডিভোর্স নয় বরং বিচারক উল্টে তাদেরকে মিলিয়ে দেন! বিচারক বলেন, ডিভোর্সের আগে ৬ মাস তাদের একসঙ্গে থাকতে হবে। আর সূর্য এই কারণে দীপাকে ফিরিয়ে আনে সেনগুপ্ত বাড়িতে। দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে এলে সকলে তো ভীষণ খুশি। দীপার জন্মদিনে সোনা সূর্যকে বলে তার মাকে সারপ্রাইজ দিতে। মায়ের জন্য কেক নিয়ে আসতে বলে সোনা।

কিন্তু ওদিকে মিশকা আবারও সূর্যকে ভুল বোঝাতে থাকে। কিন্তু সূর্য তার মেয়ে সোনার কথা ফেলতে পারেনা। আর এই কারণে সে মিশকার কথা পাত্তা দেয়না। বরং দীপার জন্মদিনে তাকে সারপ্রাইজ দেয় সূর্য। তবে আপনাদের বলে রাখি প্রকাশ্যে আসা এই ভিডিও ক্লিপটি কোনো চ্যানেলের অফিসিয়াল পেজের তরফ থেকে শেয়ার করা হয়নি। এটি একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে শেয়ার করা হয়েছে। আর তাই এটি কতটা সত্যি তা নিয়ে দোটানা থেকেই যায়।

Back to top button