ছবিতে এই স্কুলপড়ুয়া ছেলেটিকে চিনতে পারছেন? বর্তমানে তিনি টলিউডের চেনা মুখ!

মাঝে মধ্যেই অভিনেতা-অভিনেত্রীদের ছোটবেলার ফটো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ সেলেব্রেটি কার্যত নস্টালজিক হয়ে তাদের ছোট বেলার সুন্দর কোনো মুহূর্ত শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়াতে। এবার তেমনই এক টলিউডের অভিনেতার ছোটবেলার ফটো কার্যত নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ফটোতে দেখা যাচ্ছে একদল স্কুল পড়ুয়াকে। তবে মাঝখানে যে বালকটি বসে আছে সে কে জানেন?
তিনি বর্তমানে টলিউডের এক দাপুটে অভিনেতা। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও গায়কের তকমাও পেয়েছেন তিনি। এবার চিনতে পারলেন ? ইনি হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এই মুহূর্তে নেট দুনিয়ায় রীতিমত ভাইরাল হয়েছে অভিনেতার এই ছবিটি। ছবিতে পরমব্রতকে স্কুলের পোশাকে দেখা যাচ্ছে।
অভিনেতার এই ছোটবেলার ছবি দেখে অনেকেই তাকে চিনতে পেরেছেন তো কেউ পারেননি। তবে কারও মতে পরমব্রতর মুখের আদল নাকি এতটুকু বদলায়নি। আগের মতোই দেখতে রয়েছেন অভিনেতা। তবে আবার কেউ কেউ ছবি দেখার পরও প্রশ্ন করেছেন, ‘ইনি কি পরম দা?’
অভিনেতাকে শেষবার ‘ঘরে ফেরার গান’ সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল। আবার ৮০ এর দশকের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তৈরী সিনেমা ‘শিবপুর’ সেখানে পুলিশের ভূমিকায় দেখা যাবে পরমকে।







