বিনোদন

কেউ দ্বাদশ শ্রেণী, কেউ আবার কলেজ, বলি এই তারকাদের শিক্ষাগত যোগ্যতা শুনলে চমকে যাবেন আপনিও!

বলিউড ইন্ডাস্ট্রিতে এমন বহু তারকারা রয়েছেন যারা কিনা কম বয়সে এমনকি অল্প সময়ের মধ্যে জায়গা করে নিয়েছেন বলিউডে। সকলেই তাদের নিজের নিজের কেরিয়ারে বেশ সফল। তবে আপনার কি জানা আছে, এই তারকাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে? আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক সেই সব বিষয়েই।

কঙ্গনা রানাওয়াত : অভিনয় জগতে পা রাখার আগে অনেক লড়াই করেছেন কঙ্গনা রানাওয়াত। তবে আপনাদের কি জানা আছে এই অভিনেত্রীর পড়াশুনা কতদূর ? আপনাদের পছন্দের এই অভিনেত্রী টুয়েলভ ফেল। এরপর আর পড়াশুনার পথে এগোননি তিনি।

রণবীর কাপুর : রণবীর কাপুর পড়াশোনায় নাকি খুব একটা ভালো ছিলেন না। তিনি দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছেন।

আলিয়া ভাট : আলিয়া অভিনয়ে কেরিয়ার গড়ার জন্য মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন। এরপর আর তিনি পড়াশুনায় মন দেননি।

সলমন খান : সলমন গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুলে পড়াশুনা করেছেন। এরপর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। তবে মাঝপথেই কলেজ ছেড়ে দেন তিনি। তারপরেই কেরিয়ারে ফোকাস দেন সলমন।

ক্যাটরিনা কাইফ : জানা গেছে ক্যাটরিনা কখনও নাকি স্কুলেই যাননি। ক্যাটরিনার বাবা পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। এইকারণে তাকে বাবার কাজের সুবাদে বিভিন্ন দেশে ঘুরতে হতো। এই করেই ক্যাটরিনার আর স্কুলে যেয়ে ওঠা হয়নি।

দীপিকা পাড়ুকোন : বলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দীপিকা পাড়ুকোন। তিনি দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে, কলেজে ভর্তি হওয়ার পর তিনি কেরিয়ারেই ফোকাস দেন। তাই আর পড়াশোনা করেননি তিনি।

আমির খান : বলিউড এই অভিনেতা দ্বাদশ শ্রেণী পাশ করেছেন। এরপর অভিনয়ে কেরিয়ার গড়ার জন্য আমির খান আর কলেজে ভর্তি হননি।

অর্জুন কাপুর : অর্জুন আর্য বিদ্যা মন্দির, চেম্বুর, মুম্বাই থেকে প্রাথমিক পড়াশোনা করেছেন। কিন্তু দ্বাদশ শ্রেণীতে ফেল করেন তিনি। এরপর পড়াশোনা ছেড়ে দেন অর্জুন।

Back to top button