বিনোদন

‘অনুরাগের ছোঁয়া’কে পেছনে ফেললো ‘মিঠাই’! খুশিতে ভরপুর ‘সিধাই’ ভক্তরা

বর্তমানে বাঙালি দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক। এক একটি ধারাবাহিক এক এক জনের কাছে ভীষণ প্রিয়। আর তাই সন্ধ্যা নামতেই বাড়ির মহিলারা ‘মিঠাই’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘নিম ফুলের মধু’ সহ সব সিরিয়াল দেখা জন্য টিভির সামনে বসে পড়েন। বর্তমানে স্টার জলসা, জি বাংলার মতো বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে এখন নতুন সিরিয়াল শুরুর হিড়িক পড়েছে। এই কারণে পুরোনো সিরিয়ালগুলির কপাল পুড়ছে ।

তবে বাংলার প্রচুর এমন ধারাবাহিক রয়েছে যেগুলি নতুন নতুন সিরিয়ালের ভিড়েও চিরকালীন হয়ে রয়েছে। সেই জন্যই সম্প্রতি দর্শকদের ভোটের ভিত্তিতে বাংলা টেলিভিশনের সেরা ৫ সিরিয়াল বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে একাধিক আইকনিক সিরিয়ালের। চলুন এবার দেখে নেওয়া যাক সেই তালিকা।

১৫০০-এর বেশি ভোট পেয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে অরণ্য-পাখির ‘বোঝে না সে বোঝে না’। সেই সময় যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার অভিনীত এই ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শকমহলে ছিল দেখার মতো। ৮৫০-এর বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছে জি বাংলার ‘মিঠাই’ এবং স্টার জলসার ‘কিরণমালা’।

৫৪০-এর বেশি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ঊর্মি-সাত্যকীর ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি। ৫০০-র অল্প বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। পঞ্চম স্থান দখল করেছে স্টার জলসার আইকনিক ধারাবাহিক ‘মা’।

Back to top button