‘মিঠাই’ ধারাবাহিকের তোর্সার ভক্ত এখন পাকিস্তানেও! অভিনেত্রীর ছবি দেখে মুগ্ধ পাকিস্তানি ব্লগার

মিঠাই ধারাবাহিকে মিঠাই এবং সিড ছাড়াও অন্যান্য চরিত্র গুলি দর্শকদের মন জয় করে নিয়েছে। এই ধারাবাহিকের অভিনেত্রী তন্বী লাহা রায় এখন দর্শকের কাছে এখন দর্শকদের কাছে খুবই জনপ্রিয়। দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি কাজও করেছেন একাধিক ধারাবাহিকে। কিন্তু জনপ্রিয়তা পেয়েছে মিথ্যাই ধারাবাহিকে কাজ করেই।
শুধু অভিনয় নয়, তার সৌন্দর্যেও মুগ্ধ নেটপাড়া।মাঝেমধ্যেই ভাইরাল হওয়া অভিনেত্রীর রিলস খুব দ্রুত ছড়িয়ে পরে নেটদুনিয়ায়।তবে এবার শুধু বাংলার দর্শক নয়,পাকিস্তানেও ভাইরাল হল মিঠাই ধারাবাহিকের তোর্সা।
সম্প্রতি পাকিস্তানি জনপ্রিয় ব্লগার জাফর আলি তন্বীর রিল ভিডিয়ো দেখে খুবই মুগ্ধ হয়েছেন। এবং অভিনেত্রীর প্রশংসাও করেছেন। পাকিস্তানির এই ব্লগার তন্বীকে সেভাবে না চিনলেও তার মিষ্টি লুকেই ফিদা হয়ে পড়েছেন তিনি। বাংলায় তো বটেই পাকিস্তানেও এই ভিডিওটি ভালো ভিউজ হয়েছে।







