বিনোদন

অভিনয়ের পর এবার নতুন পেশায় ‘মেয়েবেলা’র চাঁদনী, খবরে উচ্ছসিত তাঁর ফ্যানেরা

বাংলার টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন দেবপর্ণা পাল চৌধুরী। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে ‘মেয়েবেলা’ ধারাবাহিকে। যেখানে তিনি চাঁদনীর চরিত্রে অভিনয় করছেন।মেয়েবেলা ধারাবাহিকে নায়ক ডোডোর প্রাক্তন প্রেমিকার ভূমিকায় রয়েছেন দেবপর্ণা। যে নিজের ১৩ বছরের ভালোবাসা ত্যাগ করেছেন।

‘মেয়েবেলা’ ধারাবাহিকে চাঁদনী চরিত্রটি দর্শকের ভীষণ প্রিয় হয়ে উঠেছে।এতদিন নিজের অভিনয়ের মাধ্যমে বাংলা মানুষের মন জয় করেছে এই অভিনেত্রী। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী

তবে এবার অভিনয়ের পর নতুন পেশায় পা রেখেছেন অভিনেত্রী। নিজে অভিনয় করার মাধ্যমে অন্যদেরকেও অভিনয় শেখান এই অভিনেত্রী। হ্যাঁ, এবার নিজের অ্যাক্টিং ওয়ার্কশপ খুলেছেন তিনি। তার সঙ্গে পার্টনারশিপ হিসেবে রয়েছেন অভিনেত্রী মিমি দত্ত। তিনিও রয়েছেন ‘মেয়েবেলা’ ধারাবাহিকে।

Back to top button