সিঁথি ভর্তি সিঁদুর, চুপিসারে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী শ্বেতা!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন ‘শ্বেতা ভট্টাচার্য’। নিজের অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী। শ্বেতার অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই। ‘জরোয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’ এরূপ একাধিক সিরিয়ালে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। এই মুহূর্তে জি বাংলার ‘সোহাগ জল’ সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করছেন শ্বেতা।
তবে কান পাতলে শোনা যায়, অভিনেত্রীর প্রেমের গুঞ্জন। তার সাথে অভিনেতা ‘রুবেল দাস’-এর সম্পর্ক বেশ খোলামেলা। সোশ্যাল মিডিয়ায় বেশ একটিভ অভিনেত্রী। মাঝে মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়াতে নিত্যনতুন লুকে হাজির হন। তিনি কতটা সুন্দরী, তা বলার অপেক্ষা রাখে না। ট্র্যাডিশনাল সাজে অভিনেত্রীর দুর্দান্ত লুক সর্বদাই ভক্তদের মন জয় করে নেয়। এবার ফের একবার বধু বেশে তিনি হাজির হলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
অভিনেত্রীর পরনে ছিল একটি সাদা সিল্কের শাড়ি, যার উপরে সোনালী জরির কাজ করা ছিল। এর সাথে ঘটি হাতা ব্লাউজ পরেছিলেন তিনি। সিঁথিতে সিঁদুর। মুখে মানানসই মেকআপ। একেবারে বধুর সাজে সেজে উঠেছিলেন অভিনেত্রী।
অভিনেত্রী ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, প্রতিদিন নিজের একটা করে আরো ভালো রূপ প্রকাশ করা দরকার। অভিনেত্রীর ছবি শেয়ার করতেই একের পর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন ভক্তরা। কেউ লিখেছেন, ‘খুব মিষ্টি লাগছে তোমায়’। আবার কেউ লিখেছেন, ‘কি সুন্দর’। আবার অনেকেই হার্ট ইমোজি দিয়ে ভরিয়েছেন কমেন্ট বক্স। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর এই সাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সকলে।







