বিনোদন

‘নায়ক নয় সেরা খলনায়কের পুরস্কার পাওয়া উচিত সূর্যর’-‘অনুরাগের ছোয়া’ দেখে কটাক্ষ নেটিজেনদের

স্টার জলসার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকটি হলো ‘অনুরাগের ছোঁয়া’। সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে আসছে এই সিরিয়াল। এই সপ্তাহেও টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে এই সিরিয়াল। ধারাবাহিকের প্রতিটি পর্বে দেখা যাচ্ছে নতুন চমক, যা দর্শকদের উত্তেজনায় ভরিয়ে দিচ্ছে। তাই গল্পের নায়ক -নায়িকা সূর্য -দীপার মিলন দেখার আশায় প্রতিদিন রাত সাড়ে ন’টা বাজতেই বাড়ির মহিলারা টিভির সামনে বসে পড়েন।

গল্পে যেমন সোনা-রুপা দুই বোনের মধ্যে অজান্তেই মিল হয়েছে। তেমনি তাদের মা বাবার মধ্যে ভুল বোঝাবুঝির জেরে বাড়ছে দূরত্ত্ব। গল্পের এমন প্যাঁচালো পর্ব দেখে কিছুটা বিরক্ত দর্শকেরাও। চ্যানেলের পক্ষ থেকে প্রোমো শেয়ার করা হলে কিংবা সোশ্যাল মিডিয়াতে চর্চার মাঝে নেটিজেনদের মত, এবার এই সিরিয়ালের ট্র্যাকে পরিবর্তন হওয়া উচিত। মিল দেখানো উচিত সূর্য-দীপার। তবে সিরিয়ালের প্রোমোতে দেখা যাচ্ছে মিল তো দূর, দীপার থেকে ডিভোর্সের জন্য কোর্টে আবেদন করেছে সূর্য।

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন যে, মিশকা দীপার দ্বিতীয় মেয়ের পরিচয় জানাবে বলে দীপাকে ব্ল্যাকমেল করে চলেছিল মিশকা। এই কারণে শাশুড়ি লাবণ্য সেনের দেওয়া শাড়ি পড়ে একের পর এক থাপ্পড় থেকে বেল্টের বাড়ি দিয়ে মিশকাকে উচিত শিক্ষা দিয়েছে দীপা। কিন্তু এতো কিছুর পরেও সূর্য দীপাকে ভুল বুঝে যাচ্ছে।

এবার এই নিয়েই নায়ককে কটাক্ষ করে বসল নেটিজেনরা। নেটিজেনদের মতে, ‘২০২৩ এর সেরা খলনায়িকা মিশকা এটা তো প্রায় শিওর। এবার সেরা খলনায়কের পুরুস্কার টাও সূর্য কে দেয়া হোক। একদম পারফেক্ট জুটি হবে। আবার সিরিয়ালে দেখি ম্যাচিং ও পরে।’ এতে বোঝা যাচ্ছে এই সিরিয়ালের ট্র্যাকে পরিবর্তন চান দর্শকরা। তারা সূর্য-দীপার মিল দেখতে চান।

Back to top button