Gargi: ১০ বছর আগে ছেড়েছেন সিরিয়াল, আজও বাংলা সিরিয়াল করতে চান না গার্গী রায় চৌধুরী!

বাংলার অভিনয় জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন গার্গী রায় চৌধুরী। দীর্ঘ সময় ধরে অভিনয় জগতের সঙ্গে আছেন তিনি। পর্দায় নিজের অভিনয়কে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলার মাধ্যমে সকলের মন জয় করেছেন। প্রথমে বাংলা ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন তিনি কিন্তু এখন ছোটপর্দায় এত একটা দেখা যায়না এই অভিনেত্রীকে। খুব অল্প সংখ্যক ছবিতেই তাঁকে দেখা যায়।
অভিনেত্রী গার্গী রায়চৌধুরী বরাবরই খুব বেছে বেছে অভিনয় করেন। থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন অভিনেত্রী গার্গী। তারই পাশাপাশি রেডিওয় সংবাদপাঠিকা হিসেবেও কাজ করেছিলেন অভিনেত্রী। এরপর তিনি বেশ কিছু বাংলা টেলিভিশন সিরিজে কাজ করেন। শেষ ২০১২ সালে তাকে সিরিয়ালের পর্দায় দেখা গিয়েছিল। এরপর বাংলা সিরিয়ালে অভিনয় করা একপ্রকার ছেড়েই দেন তিনি।
কাজ বাছাইয়ের ক্ষেত্রে খুবই সাবধানী গার্গী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন এক ধাঁচের চরিত্রে তিনি অভিনয় করতে পারেন না। ‘রামধনু’ করার পর তার কাছে একই ধরনের ৫ থেকে ৬ টা কাজের প্রস্তাব এসেছিল। তবে তিনি সেসব প্রত্যাখ্যান করেছেন। গার্গী বছরে অনেক বেশি কাজ করতে চান না। তিনি নিজের পছন্দমত চরিত্রে বেছে বেছে কাজ করেন।
গার্গী এমন একজন অভিনেত্রী যিনি এখনকার শিল্পীদের মতো একসাথে একাধিক কাজ নেন না। অভিনেত্রীর কথায়, তিনি এক বছর চারটে ছবি করেন না। তিনি চেষ্টা করেন, তাঁর অভিনীত এক একটি চরিত্র যেন একে ওপরের থেকে আলাদা হয়। এখন কমার্শিয়াল ছবি ছেড়ে তিনি নারীকেন্দ্রিক চরিত্রে অভিনয় করতে চান।







