ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত গ্রহণ করলো ভারতীয় রেল

করোনার এই ভয়াবহ মুহুর্তে ভারতীয় রেল বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালালেও তা প্রয়োজনীয় সংখ্যার তুলনায় খুবই কম। যার ফলে যাত্রীদের থাকতে হচ্ছে ওয়েটিং লিস্টে। এই সব সমস্যার কথা মাথায় রেখে সমাধানের জন্য শুরু করা হচ্ছে অতিরিক্ত ‘ক্লোন’ ট্রেন। কি এই ক্লোন ট্রেন , ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা কি কি সুবিধা পাবেন এতে ?
অতিরিক্ত ক্লোন ট্রেন শুরু হবে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য।সাধারণত মূল ট্রেনের আগে গন্তব্যে পৌঁছে দিবে এই ক্লোন ট্রেন। তবে এই ট্রেন সব প্লাটফ্রমে দাঁড়াবে না বলেই জানা গেছে। শুধু বড় বড় প্লাটফ্রমে দাঁড়াবে।
রেলের তরফে আগামী ১৫ দিনের মধ্যেই ধাপে ধাপে চালু হতে পারে এই ক্লোন ট্রেন। রেলের এক আধিকারিক জানিয়েছেন,” কোন কোন স্পেশাল ট্রেনের ওয়েটিং লিস্ট দীর্ঘ তা খতিয়ে দেখেই চালু হবে ক্লোন ট্রেন”।
শুধুমাত্র ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরাই এই ট্রেনে চড়তে পারবেন। রিজার্ভেশন লিস্ট হওয়ার পরই ক্লোন ট্রেনের সিট নম্বর দেওয়া হবে। ক্লোন ট্রেনটি হবে থ্রি টায়ার এসি। সব মিলিয়ে মূল ট্রেনের সংরক্ষণ তালিকায় নাম না থাকলেও ‘ক্লোন’ ট্রেনে নির্দিষ্ট সময়ের আগেই গন্তব্যে পৌঁছে যাবে যাত্রীরা। রেল মনে করছে এটাই ‘ক্লোন’ ট্রেন চালু করার সেরা সময়।







