দেশ

মর্মান্তিক! কাঠের গোডাউনে আগুন, মৃত্যু হলো ১১ শ্রমিকের

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি কাঠের গোডাউনে আগুন লেগে ১১ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের ভোইগুড়ায় আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা সবাই শ্রমিক ছিলেন। তাদের বাড়ি বিহার রাজ্যে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে।

বুধবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা সবাই বিহারের অভিবাসী শ্রমিক।
প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুন অল্প সময়ের মধ্যেই পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। সে সময় গোডাউনের ভিতরে ঘুমিয়ে থাকা শ্রমিকরা এই দুর্ঘটনার কবলে পড়ে।
তবে ৪ থেকে ৫ জন শ্রমিক বের হতে সক্ষম হলেও বাকিরা আগুনে পুড়ে যায়। গোডাউন থেকে উদ্ধার হওয়া এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় ঘটনাস্থলে উপস্থিত রয়েছে দমকলের কয়েকটি টিম। আগুন নেভানোর চেষ্টা চলছে বলে জানায় তারা।

Back to top button